Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

তিনদিন ধরে চলা যুক্তরাষ্ট্রের সরকারি অচলবস্থার অবসান, ৫ ফেব্রুয়ারির মধ্যে ‘ডাকা’ ও অভিবাসন প্রশ্নে দুই দল সমঝোতায় ব্যর্থ হলে আবারও সরকার বন্ধের পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: January 23, 2018 | 7:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবশেষে অবসান ঘটলো তিনদিন ধরে চলা যুক্তরাষ্ট্রের সরকারি অচলবস্থার। গত সোমবার কংগ্রেসের উভয় কক্ষ পরবর্তী ১৭ দিনের জন্য সরকার চালাতে অর্থ বরাদ্দে সম্মত হওয়ায় অচলাবস্থার অবসান হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে নিজের রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটে শাটডাউন নাটকের। ৫ ফেব্রুয়ারির মধ্যে ‘ডাকা’ ও অভিবাসন প্রশ্নে দুই দল কোনো সমঝোতায় আসতে ব্যর্থ হলে আবারও সরকার বন্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনদিন ধরে ফেডারেল সরকারে অচলাবস্থা চলার পর সোমবার অভিবাসন বিষয়ে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সরকারের জন্য তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে সিনেটে ভোটাভুটি হয়।

পরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি ২৬৬-১৫৯ ভোটে পাস হয়। আর সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়। বিল পাসের পর সোমবার রাতেই তাতে স্বাক্ষর করেন ট্রাম্প।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় শনিবার যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থগিত হয়ে শাটডাউন বা অচলাবস্থা তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, বাজেট নিয়ে সিনেটরদের বিভক্ত হয়ে যাওয়ার মূলে রয়েছে অভিবাসন নীতিতে প্রস্তাবিত পরিবর্তন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ‘ডাকা’ সদস্যদের বৈধতার পক্ষে তিনি, তবে এর বদলে তাঁর প্রস্তাবিত সীমান্ত দেয়ালের জন্য ১৮ বিলিয়ন ডলার বরাদ্দ চান তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, পারিবারিক ভিসা বন্ধ ও ডিভি ‘লটারি’ ভিসা-ব্যবস্থা বাতিলেরও পক্ষে তিনি। এএফপি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ