তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ প্রধানমন্ত্রীর : কারা থাকছেন নতুন কমিটিতে?
ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানান। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কিংবা তার সাথে যুক্তরাষ্ট্রে সাংগঠনিক কোন কর্মসূচিও নেই বলে জানান তিনি।
ড. সিদ্দিকুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এখানে কোন ধরনের কর্মসূচী নেই। এটি দলীয় প্রধানের সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের অনুলিপি তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি বলেন, সকলে কি পরিমান আগ্রহী প্রিয় নেত্রীর সঙ্গে জন্মদিবসের অনুষ্ঠানে মিলিত হতে তা আমি অনুধাবন করতে পারি। কিন্তু সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় প্রধান এই সিদ্ধান্ত কিংবা অন্য কোন মাধ্যমে এ ব্যাপারে কোন উস্কানিমূলক পোস্টিং/বক্তব্য প্রদান না করার জন্য সকল নেতৃবৃন্দের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন তিনি।
ড. সিদ্দিক ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার কথা তাকে জানিয়েছেন।
দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার কথা তাকে জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কিংবা সজীব ওয়াজেদ জয় তাকে সরাসরি কিছু বলেননি বলে জানান তিনি। ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দলের গঠনতন্ত্র অনুযায়ী যথাসময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী থাকবেন কিনা
ইউএসএনিউজঅনলাইন.কম এর এমন প্রশ্নের জবাবে ড. সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী কিংবা তার প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন।
এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন যখনই হোক না কেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নতুন কমিটি গঠনের তোড়জোর শুনা যাচ্ছে জোরেশোরে। অনেকে মনে করেন এবার হয়তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিতে পারেন প্রধানমন্ত্রী। আবার অনেকের মতে, এবারও হচ্ছে না নতুন কমিটি। পুরাতনরাই থাকছেন দায়িত্বে। তারপরও প্রধান দুই পদে নিয়োগ পাওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ থেমে নেই।
প্রায় সাত বছর আগে নিউইয়র্ক সফরকালে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠন করে দেন। কমিটিতে ড. সিদ্দিকুর রহমানকে সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদকে করা হয় সাধারণ সম্পাদক। সাংগঠনিক নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। নানান চড়াই-উতরায়ের মধ্যে দিয়ে চলা মেয়াদোত্তীর্ণ এ কমিটি পার করেছে অনেক কঠিন
সময়। দল থেকে কমিটির ৮ নেতাকে সাময়িক বহিস্কারের ঘটনাও ঘটে। জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে অনুষ্ঠান চলাকালে দু’গ্রুপের মধ্যে প্রকাশ্য হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ২০১৫ সালে অসাংগঠনিক কর্মকান্ডের দায়ে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রথম যুগ্ম-সম্পাদক নিজাম চৌধুরীসহ দলের ৮ জনকে সাময়িক বহিস্কার করা হয়। এর আগে তাদের কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। পরবর্তীতে নানান উদ্যোগ আর আলোচনার পর ৭ জনের সাময়িক বরিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। আর দল থেকে পুরোপুরি বহিস্কার করা হয় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে। বর্তমানে কমিটিতে সাধারণ সম্পাদক পদে পূর্ণভাবে কেউ নেই। প্রায় দু’বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
দলীয় সূত্র জানায়, সভাপতি পদে ড. সিদ্দিকুর রহমানের বিকল্প হিসেবে ‘আপাতত’ কোন শক্তিশালী প্রার্থী নেই। তবে সভাপতি পদ আঁকড়ে রাখতে হবে এমন ততপরতাও নেই ড. সিদ্দিকুর রহমানের, জানিয়েছেন তার ঘনিষ্ঠ জনরা। ড. সিদ্দিকুর রহমান এ বিষয়ে ইউএসএনিউজঅনলাইন.কম কে বলেন, দলের কাছে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। দল এখন আমাকে যে দায়িত্ব দেয় তা-ই আমি মাথা পেতে নেব।
এদিকে ভিন্ন ভিন্ন সূত্র জানায়, এই পদে ড. সিদ্দিকুর রহমান না থাকলে কিংবা তাকে অন্য কোন বড় দায়িত্বে নেয়া হলে, বিকল্প হিসেবে আলোচনায় আছেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সহ সভাপতি আকতার হোসেন, ডা. খন্দকার মনসুর, ড. নুরান নবী, ড. প্রদীপ রঞ্জণ কর, ড. মহসীন আলীর নাম।
তবে সভাপতি পদে নতুন যেই আসুন না কেন তিনি অবশ্যই উচ্চ শিক্ষিত হবেন এটা নিশ্চিত করেছে সূত্রটি।
এদিকে কয়েকটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়েও রয়েছে নানা রকম সমীকরণ। সাধারণ সম্পাদক পদ থেকে সিলেটের সাজ্জাদুর রহমান সাজ্জাদকে বহিস্কার করার পর দায়িত্ব পান ময়মনসিংসের সন্তান আব্দুস সামাদ আজাদ। সূত্রমতে, সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নাম ওঠে আসে সবার আগে। তার অবদানকে নেতাকর্মীরা অস্বীকার না
করলেও এই প্রবাসে বৃহত্তর সিলেটবাসীর বড় কমিউনিটি থাকায় এই বিভাগ থেকে সাধারণ সম্পাদকের পদে বিকল্পও খোঁজা হচ্ছে। বৃহত্তর সিলেট থেকে সাধারণ সম্পাদকের তালিকায় আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,
আব্দুর রহিম বাদশা, ফারুক আহমদ, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী, নিউইয়র্ক
স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখের নাম। এ পদে আরো আলোচনার তালিকায় রয়েছে যুগ্ম সাধারন সম্পাদক নিজাম চৌধুরী, আইরিন পারভীন ও যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকুর নামও। এছাড়া হারানো পদ ফিরে পেতে তৎপর আছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদও।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ