Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাবেক খেলোয়ারদের সাথে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মন্টুর মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 1, 2017 | 4:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক খেলোয়ারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে খাবার বাড়ী রেষ্টেুরেন্টের চাইনিজে গত ৩০ এপ্রিল রোববার অপরাহ্নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নর্থ আমেরিকাসহ যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ার, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতর্ৃৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুর রকিব মন্টুর সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, আগামী তিন মাসের মধ্যে দেশের অ্যাথলেটিক্সে আমুল পরিবর্তন আনতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এজন্য সবার পরামর্শ চাই। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে দাঁড়াব।সভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আব্দুর রকিব মন্টুকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানেরও দাবি জানান হয়।
আব্দুর রকিব মন্টু বলেন, ক্রিকেটের মত অ্যাথলেটিক্সকেও সামনে নিয়ে যাওয়ার জন্য বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ‘ইয়ারলী ক্যালেন্ডার’ সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতিমুক্ত রাখতে চাই। একজন খেলোয়ারকে মূল্যায়ন করা হবে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। রাজনৈতিক পরিচয়ে নয়। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে নয় একজন সাবেক খেলোয়ার হিসেবে সরকার আমাকে মূল্যায়ন করেছে। এজন্য আমি প্রধানমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাছি। তিনি বলেন, দেশে অ্যাথলেটস না থাকলে অ্যাথলেটিক্স ফেডারেশন অর্থহীন। তাই আমাদের খেলোয়ার তৈরী করতে হবে। তিনি বলেন, আমি দেশের সেরা খেলোয়ারদের পাশাপশি প্রবাসী খেলোয়ারদেরও মূল্যায়ন করতে চাই। যাতে দেশের সাথে প্রবাসের সেতু বন্ধন তৈরী হবে।
প্রবাসের সাবেক খেলোয়ার ও ক্রীড়া সংগঠক এবং শুভাকাঙ্খীর ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক ক্রীড়াবীদ সাপ্তাহিক ঠিকানা’র সিইও সাঈদ-উর রব এবং পরিচালনা করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র সফররত সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুল রহমান, বাংলাদেশের সাবেক দ্রুত মানব শাহজালাল মবিন ও বিমল তরফদার, শাহাব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শমসের আলী, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক সাবেক শুটার এসএম ফেরদৌস, সাবেক সাঁতারু রিপন ফারুক, ফুটবলার গোলাম মোস্তফা, সেলিনা খান নিলা, সাবেক বক্সার সৈয়দ এনায়েত আলী, ডা. শাহানারা আলী, লাভলী চৌধুরী আঁখি, স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল বাসেত খান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ আতিকুল ইসলাম, আবদুন নূর বড় ভূইয়া, আবদুস সহীদ দুদু, ফেরদৌসী বেগম প্রমুখ।
সভায় বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, স্পোর্টস কাউন্সিলের কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, বক্সার সেলিম, মাহবুবুর রহমান মিঠু, আবদুর রউফ পাশা, তোফায়েল চৌধুরী, আলমগীর খান আলম, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, জাভেদ খসরু, শিপনসহ প্রবাসে বসবাসকারী সাবেক ক্রীড়াবীদ ও সংগঠকগণ উপস্থিত ছিলেন। সভায় আব্দুল মতিন খসরু বলেন, ক্রীড়া পরিবারের সদস্য অ্যাডভোকেট মন্টুকে যোগ্য হিসেবেই ক্রীড়াঙ্গণের এ গুরু দায়িত্ব দেয়া হয়েছে। তিনি মন্টুর সার্বিক সাফল্য কামনা করে বলেন, তার নের্তৃতে ক্রিকেটের ন্যায় অ্যাথলেটিক্সও বিশ্ব দরবারে বাংাদেশের মর্যাদা বৃদ্ধি করবে।
আব্দুর রকিব মন্টু আরো বলেন, আমি রাজনৈতিক পরিচয়ে নয়, প্রবাসী খেলোয়ার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। আমি সবার প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পালন করতে চাই। এজন্য সবার পরামর্শ কামনা করছি। সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এ কৃতি খেলোয়ার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খেলোয়ারী কোটা বন্ধ সহ ক্রীড়াঙ্গনের নানা সমস্যার কথা তুলে ধরে আরো বলেন, ভারত সহ অনেক দেশের সাবেক খেলোয়ারদের জন্য চাকুরী সহ ইন্সুরেন্সের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের দেশে তেমনটি নেই। এ নিয়ে গভীরভাবে ভাববার সময় এসেছে।সভায় সাবেক ক্রীড়াবীদরা নতুন দায়িত্বের জন্য আব্দুর রকিব মন্টুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের সাবেক অনেক কৃতি খেলোয়ার আজ প্রবাসী। অনেকে নানান সমস্যার মধ্যদিয়ে জীবন-যাপন করছেন। অবসরের পর জাতীয় খেলোয়ারদে যথযথ মূল্যায়ন করা হচ্ছে না। কাজে লাগাচ্ছে না তাদের অভিজ্ঞতাকে। এতে দেশের ক্রীড়াঙ্গনই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা সাবেক খেলোয়ারদের আর্থিক সহযোগিতায় বিভিন্ন ষ্টেডিয়াম মার্কেটে দোকান বরাদ্দ দিয়ে সহযোগিতর করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তারা প্রবাস থেকে অন্তত: একটি দলকে দেশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ দেয়ারও আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে অ্যাডকেট আব্দুর রকিব মন্টু এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV