Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তুষারের ভারে ছাদ ধসে পড়ার আতঙ্ক নিউইয়র্কের বাফেলো নগরে

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: November 22, 2014 | 1:00 AM

নিউইয়র্কের বাফেলো নগরে নিজ বাড়ির ছাদে জমে থাকা তুষার পরিষ্কার করছেন এক ব্যক্তি। সপ্তাহখানেক ধরে নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ও বাফেলোতে ভারী তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে সপ্তাহান্তে বৃষ্টিপাত ও উষ্ণতা থাকার কথা বলা হয়েছে। এতে তুষার গলে বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো নগরে সপ্তাহজুড়ে ভারী তুষারপাত গত শুক্রবার শেষ হয়েছে। তাই বলে স্বস্তিতে নেই নগরের মানুষ। ঘরবাড়ি ও রাস্তাঘাট সবখানেই পুরু হয়ে জমেছে তুষারের স্তূপ । বিশেষ করে ছাদের ওপর জমে থাকা তুষারের ভারী স্তূপ এখন বেশ বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এসব বাড়ির মানুষের আতঙ্ক—এই বুঝি ছাদটা ধসে পড়ে!
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, গতকাল রাতে ৩০টির বেশি বাড়ির ছাদ ধসে পড়েছে। এসব বাড়ির বেশির ভাগই খামার ও সমতল ছাদের বাড়ি। আবহাওয়ার পূর্বাভাসে এর মধ্যে বৃষ্টি ও গরম পড়ার কথা বলা হয়েছে। এতে তুষারপাত-কবলিত এলাকায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
আকস্মিক এ তুষারপাতে পশ্চিম নিউইয়র্কে কমপক্ষে ১২ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।প্রথম আলো

ছবি: রয়টার্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV