Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে বাংলাদেশে নিরব-লাবণ্যর ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: October 12, 2017 | 9:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ছোট পর্দার বেশ পরিচিত মুখ লাবণ্য লিজা। নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন এর কাজ দিয়েই আলোচনায় আসেন তিনি। ছোট পর্দায় কৃতিত্বের ছোঁয়া রেখে এরই মধ্যে কাজ করলেন বড় পর্দায়। রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে লাবণ্য’র বিপরীতে অভিনয় করেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক নিরব।
ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে আগামী ৩ নভেম্বর। অ্যাকশন থ্রীলারধর্মী এই ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এই ছবির গানে কন্ঠ দিয়েছেন ধ্রুব গুহ, আরফিন রুমী ও বেলাল খান। রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত ‘গেইম রিটানর্স’ ছবিতে নিরবের সাথে লাবণ্য লিজার পাশাপাশি দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে তমা মির্জাকে। এর আগে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ‘গেম রিটার্নস’। গত ৫ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।
ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ আরও অনেকে।
ছবিটি প্রসঙ্গে লাবণ্য লিজা বলেন, ছবিটি ৩রা নভেম্বর মুক্তি পাচ্ছে। ‘গেম রিটার্নস’ অনেকটা থ্রীলার ও অ্যাকশন ধর্মী ছবি। এর পাশাপাশি রয়েছে প্রেমের গল্পও। এটি আমার প্রথম ছবি। এই ছবিতে নিরব ও আমি জুটি বেঁধে কাজ করেছি। আমি ছবিটা নিয়ে অনেক আশাবাদী। এই ছবিটা আমার জন্য টার্নিং পয়েন্টও হতে পারে।
নিরব বলেন, ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশন-থ্রিলার। সেই সঙ্গে প্রেম ভালোবাসাও ফুটে উঠবে। এক কথায় চমৎকার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে ।
এ সিনেমায় নিরবকে দেখা যাবে এক অপরাধী রূপে, যে টাকার বিনিময়ে একের পর এক খুন করে। চরিত্রটি নিয়ে নিরব বললেন, “গল্পের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করার জন্য নিয়মিত জিম করেছি, ফাইটিংও প্র্যাকটিস করতে হয়েছিল । সেই সঙ্গে নিজের লুকেরও পরিবর্তন আনার চেষ্টা করেছি। ‘গেম রিটার্নস’ ছবির গল্পে দর্শকরা একেবারে নতুনত্ব পাবেন। তাছাড়া এ ছবির চরিত্রের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে অনেক পরিশ্রম করেছি । সব মিলিয়ে বলবো দর্শক ‘গেম রিটার্নস’-এ একেবারে ভিন্ন নিরবকে দেখতে পাবেন। নিজের সেরাটা দিয়েছি আমি, আশা করছি ছবিটি সব মহলে দারুণ প্রশংসিত হবে এবং ব্যবসায়িকভাবে দুর্দান্ত সফলতা পাবে।
সিনেমাটি পরিচালনা করছেন রয়েল খান, নির্মাতা বলেন, “২০১৫ সালের ২ জানুয়ারি আমার নির্মিত ‘গেম’ ছবিটি মুক্তি পায়। বিগত ছবিটির সাফল্যের পর তার সিকুয়াল ‘গেম রিটার্নস’ নির্মাণ করেছি । পুরো ছবিতেই দর্শকরা থাকবেন টান টান উত্তেজনার মধ্যে । একই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত ‘গেম রিটার্নস’। আশা করি ছবিটি সব শ্রেণির চচ্চিত্রপ্রেমী দর্শকদের ভালো লাগবে।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV