Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভুমিধসে নিহত ১৩, আহত ২৫

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: January 10, 2018 | 11:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ভারী বৃষ্টিপাত ও ভুমিধসে ১৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২৫ জন। মঙ্গলবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে খবরটি জানায় এবিসি নিউজ।
সান্তা বারবারার অগ্নি বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন জানান, এই ভারী বৃষ্টিপাতের থেকে বন্যার সৃষ্টি হয়। পাশাপাশি ভুমিধসের কারণে স্থানীয় বাসিন্দারা নিহত হয়। স্থানীয় সময় সকাল ২টা ৩০ এর আশেপাশে এই ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, এই জায়গার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সান্তা বারবারার আশেপাশের এলাকাগুলোতে আগুন লেগেছে। স্থানীয় এলাকাগুলোতে দমকলকর্মীরা তাড়াতাড়ি পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
দমকলকর্মীরা ১৪ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করেছে। ভুমিধসে মেয়েটি চাপা পড়েছিল বলে জানিয়েছে লস এঞ্জেলেস টাইমস। ভুমিধসে এবং বন্যায় অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : এবিসি নিউজ এবং লস এঞ্জেলেস টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV