Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

দর্পণ কবীরের ৯ উপন্যাস নিয়ে নিউইয়র্কে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: April 13, 2016 | 4:13 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত লেখক ও সাংবাদিক দর্পণ কবীরের উপন্যাস নিয়ে আলোচনা হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিয়মিত পাঠের আসরে। গত ৯ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের স্কালাসটিকা টিউটোরিয়াল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হাসান ফেরদৌস। এ ছাড়া আলোচনা করেন সাংবাদিক ও লেখক ফাহিম রেজা নূর, লেখিকা রানু ফেরদৌস, লেখিকা নাসরিন চৌধুরী ও কবি ইকবাল হোসেন। এক মলাটে দর্পণ কবীরের ৮ উপন্যাস শিরোনামে বইয়ের আলোচনা সভা পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুক্তরাষ্ট্র শাখার পরিচালক আশরাফুল হাসান বুলবুল এবং সভাটির সার্বিক তত্বাবধানে ছিলেন অপর পরিচালক মাহফুজা হাসান। এ সভায় দর্পণ কবীরের উপন্যাস নিয়ে আলোচনা করতে গিয়ে হাসান ফেরদৌস বলেন-উপন্যাসে শুধুমাত্র স্বপ্ন পূরণের গল্প বিধৃত হলে চলে না। অভিজ্ঞতার ইন্টারপ্রিটেশন থাকতে হবে। উপন্যাসে জীবনের বিশ্বাসযোগ্য জগত তৈরি করতে হবে। উপন্যাসের ভাষায় স্বস্থি থাকতে হবে। তিনি আরো বলেন- গল্প বলা নয়, গল্পের ব্যাখা করা উপন্যাসিকের কাজ। তিনি দর্পণ কবীরের ৮টি উপন্যাসে জীবনের জগত সেভাবে বিস্তৃত হয়নি বলে মন্তব্য করেন। তিনি বলেন, দর্পণ কবীরের গল্প বলার ক্ষমতা আছে। উপন্যাসগুলোতে নাটকীয়তা বেশি। তবে চরিত্রগুলো আরো পরিস্ফ‚টিত হতে পারতো। আলোচনা করতে গিয়ে ফাহিম রেজা নূর বলেন, দর্পণ কবীরের উপন্যাসগুলো পাঠককে দ্রæত আকর্ষণ করতে পারে বলে এখানে লেখকের স্বার্থকতা। উপন্যাসের পরিধি ছোট হলেও গল্পে গতিময়তা আছে। যা পাঠকের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করে। রানু ফেরদৌস ফেরারী বসন্ত উপন্যাস পাঠের অভিজ্ঞতা থেকে বলেন-উপন্যাসে নায়িকা চরিত্রগুলো সুন্দরী ও ধনী। নায়িকারা হুট-হাট নায়কের প্রেমে পড়েছে। এটা বেমানান মনে হয়েছে। উপন্যাসে কিছু শব্দও বেশি ব্যবহৃত হয়েছে। নাসরিন চৌধুরী অচেনা বিভাস উপন্যাস পাঠের অভিজ্ঞতা থেকে বলেন-এটি পাঠ করতে গিয়ে বইটি রেখে দিতে পারিনি। প্রবল আকর্ষণ নিয়ে বইটি শেষ করেছি। এই উপন্যাসে মার্কিন অভিবাসী জীবনের অনেক কথা বিধৃত হয়েছে। যা বাস্তব। বইটি সুখপাঠ্য মনে হয়েছে। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রবাসে ছোট গল্পকার সৃষ্টির কথা উল্লেখ করেন লেখক ইকবাল হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ