দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ভবন নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে নিউইয়র্ক নগরের সৌন্দর্য দেখার সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। শুক্রবার গগনচুম্বী এ টাওয়ারের অবজারভেশন ডেক দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ধসে পড়া টুইন টাওয়ারের জায়গায় নির্মাণ করা হয়েছে দর্শনীয় এ গ্লাস টাওয়ার। এটা পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ টাওয়ার।
শুক্রবার সকালে ফিতা কেটে উদ্বোধনের পর দর্শণার্থীরা এ টাওয়ারের অবজারভেশন ডেকে নগরীর অনুপম সৌন্দর্য দেখার জন্য জড়ো হন। ভবনটির ১০০, ১০১ ও ১০২ তলা থেকে দর্শনার্থীরা নিউইয়র্ক নগরের নিসর্গ দেখতে পারবেন।
বছরে ৩০ থেকে ৪০ লাখ দর্শণার্থী এখানে আসবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শণার্থীরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নগরীর দৃশ্য দেখতে পাবেন। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রিডম টাওয়ার নামেও পরিচিত। এ টাওয়ার যারা ভাড়া নিয়েছিলেন গত বছর কেবল তারাই চূড়া থেকে নগরীর সৌন্দর্য দেখতে পেতেন। তবে শুক্রবার তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
অবজারভেশন ডেক থেকে স্ট্যাচু অব লিবার্টি, সেন্ট্রাল পার্ক, ব্রুকলিন ব্রিজ ও পার্শ্ববর্তী নিউজার্সি প্রত্যক্ষ করা যাবে। রৌদ্রকরোজ্জ্বল দিনে নগরীর ৫০ মাইল পর্যন্ত সৌন্দর্য দেখা যাবে। তবে প্রাপ্ত বয়স্কদের জন্য ৩২ ডলার ও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৬ ডলারে প্রতিটি টিকিট কিনতে হবে দর্শনার্থীদের। অবজারভেশন ডেক সপ্তাহে সাতদিন খোলা থাকবে।
টাওয়ারের প্রবেশদ্বারের বাইরে যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে ছবি তোলেন মার্কিন সাবেক সেনা মাইকেল ল্যানজা। তিনি বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের স্থায়িত্বের প্রতীক। আমাদের ওপর শয়তানরা যতই আঘাত করুক না কেন তা কোন ব্যাপার না। আমরা সবসময় ফিরে আসবো। আমি সবসময় জয়ী হবো।’
তিনি বলেন, ‘আমি তিন বছর সেনাবাহিনীতে ছিলাম। আমি আমার দেশকে ভালবাসি।’
অবজারভেশন ডেক খুলে দেয়ার পর প্রথম যে কয়জন সেখানে যান তার মধ্যে ছিলেন জিম ভার্মার। তিনি বলেন, ‘বাইরের দৃশ্য অসাধারণ।’
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া