দাঁতের সমস্যা থেকেও মাথাব্যথা
যার মাথা আছে তার ব্যথাও আছে। অর্থাৎ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের মতে মাথার ব্যথা অন্যান্য কারণেও হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশির ভাগ মাথাব্যথার কারণ শুধুমাত্র মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয়। শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের অসুস্থতার কারণেও মাথাব্যথা হতে পারে। উদাহরণস্বরূপ নাক, কান, গলা অথবা মুখের ভেতরের বিশেষ কোনো রোগের কারণে মাথাব্যথা হতে পারে। মুখের ভেতরের যেসব কারণে মাথাব্যথা হতে পারে সেগুলোর মধ্যে মাঢ়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ। দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজের কারণে প্রদাহজনিত রোগ, পালপাইটিস ও আক্কেল দাঁত বা উইজডম দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, মুখের ভেতরের বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা, আঘাতজনিত কারণে চোয়ালের বা দাঁতের ফ্রেকচার বিভিন্ন ধরনের সৃষ্ট এবং টিউমার। দাঁত ও মুখের এ ধরনের রোগ বা অসুস্থতা অনেক সময় কানে বা গলার ব্যথার কারণ হতে পারে। তবে বিশেষ যে একটি রোগের কারণে মাথাব্যথা বেশি হয় সেটি হলো উইজডম দাঁত বা আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থান। অর্থাৎ আক্কেল দাঁত তার সঠিক অবস্থানে না থেকে বাঁকা হয়ে বা বাঁকা অবস্থানের কারণে উপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থানীয়ভাবে প্রদাহ সৃষ্টি করে।আরও একটি বিশেষ কারণে মাথাব্যথা হতে পারে সেটা হলো ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। যা স্নায়ু রোগ হিসেবেই চিহ্নিত, কিন্তু এক্ষেত্রেও প্রচণ্ড মাথাব্যথা হতে পারে যদিও তা কয়েক সেকেন্ডের জন্য হয়। এ প্রসঙ্গে একজন রোগীর কাহিনী বলা প্রয়োজন, তার দীর্ঘদিন যাবৎ মাথাব্যথা নিয়ে বিখ্যাত বিশেষজ্ঞ সব ডাক্তারের পরামর্শ নিয়েই চলছেন কিন্তু মাথাব্যথা কমার কোনো লক্ষণ নেই। ব্যথার ওষুধ খেয়ে তিনি দেহের অনেক ক্ষতি করেছেন। বিশেষত কিডনির সমস্যাও দেখা দিয়েছে। কোনোভাবেই যখন তার মাথাব্যথা কমছে না তখন প্রতিবেশী একজনের পরামর্শে দাঁতের ডাক্তারের কাছে আসেন কারণ সেই প্রতিবেশী ভদ্রলোক একজন ভুক্তভোগী। পরবর্তীতে তার দাঁতের ডাক্তার এঙ্-রে’র মাধ্যমে শনাক্ত করেন একটি আক্কেল দাঁতের অসমান অবস্থানকে। আক্কেল দাঁতের এই বাঁকা অবস্থানের কারণে পাশর্্ববর্তী দাঁতের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি এবং দীর্ঘদিনের ডেন্টাল প্লাক জমা থাকার কারণে সৃষ্ট ডেন্টাল ক্যারিজজনিত পালপাইটিসই ছিল তার মাথাব্যথার মূল কারণ। পরবর্তীতে তার সেই আক্কেল দাঁতের উৎপাটন ও ডেন্টাল ক্যারিজ আক্রান্ত দাঁতের রুট ক্যানেল চিকিৎসাই তাকে মুক্ত করে মাথাব্যথা থেকে।
তাই মাথাব্যথার কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জরুরি তেমনি মুখের ভেতরকার দাঁতের সুস্থতা ও সেই সঙ্গে মাড়ি ও পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক অবস্থাও নিশ্চিত রাখা প্রয়োজন। এ ধরনের মাথাব্যথা থেকে মুক্ত থাকতে নিয়মিতভাবে দাঁতের যত্ন যেমন নিতে হবে, তেমনি বছরে অন্তত দুবার ডেন্টিস্টের কাছে ডেন্টাল ক্যারিজ মাড়ির প্রদাহ ও মুখের ক্ষতের মতো রোগকে গুরুত্ব সহকারে ফিলিং স্কেলিং ও অন্যান্য কারণ সমূহকে নিমর্ূল করতে হবে।বাংলাদেশ প্রতিদিন
লেখক : বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব ডেন্টিস্ট্রি, বারডেম হাসপাতাল, ফোন : ০১৮১৯২১২৬৭৮
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!