দায়িত্বশীল বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থাগুলো, বিশেষ করে ইউএনডিপি, বিশ্বব্যাংক এবং অন্যান্য উন্নয়ন অংশীদার এক্ষেত্রে যে আগ্রহ ও সহযোগিতা দেখিয়েছে তা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এমডিজি ও ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডার লক্ষ্য অর্জনে এসব সংস্থার প্রতিশ্রুতি ও ক্রমবর্ধমান সমর্থন জরুরি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর দল ২০০৮ সালের নির্বাচনের সময় এমডিজি’র খাতগুলোকে চিহ্নিত করে। দারিদ্র্য হরাস, বিদ্যালয়ে লিঙ্গ সমতা, পাঁচ বছরের নিচে বয়সীদের মৃত্যুহার হরাস, এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে এমডিজি’র বেশকিছু লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এমডিজি’র ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। এতে শক্তিশালী এমডিজি অর্জন কৌশল নেয়া হয়েছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘২০১৩ সালের ইউএনডিপি’র মানব উন্নয়ন প্রতিবেদনে এমডিজি অর্জনে অসাধারণ দক্ষতার জন্য মুষ্টিমেয় যে কয়টি উন্নয়নশীল দেশের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে।’
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইউএনডিপি প্রশাসক হেলেন ক্লার্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিমও বক্তৃতা করেন। এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি জাতিসংঘ সদর দফতরের নর্থ লনে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বান কি মুনের এক সংবর্ধনায়ও যোগ দেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








