Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

দিনের শুরু হোক মনের শক্তিতে

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: January 19, 2015 | 11:45 AM

প্রতিদিন সকালের নাশতা যেমন আপনার শরীরের শক্তি জোগায়, ঠিক তেমনি দিন শেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন মনের শক্তি। আর দিনের শুরুতেই মনের এই শক্তিকে কাজে লাগানো উচিত। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মনের শক্তি অর্জনের কয়েকটি পথ বাতলে দেওয়া হয়েছে।
সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন
সকালবেলা যতটা দ্রুত সম্ভব ঘুম থেকে জেগে উঠুন। সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠার সুফল অনেক। এতে করে পছন্দের কাজগুলো করার পাশাপাশি নিজের পেছনে ব্যয় করার জন্য পর্যাপ্ত সময় পাবেন আপনি। সারা দিন আপনি কী করবেন ঠান্ডা মাথায় তার পরিকল্পনা করার সময় পাবেন। এ ছাড়া অতীত কাজের ফলাফল পর্যালোচনা করে সারা দিনের কর্মপরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন আপনি। বেশি বেশি কাজ করার জন্য সকালটা দারুণ এক সময়। শরীর ও মন চাঙা থাকে বলে এই সময়টাতে একাগ্রচিত্তে কাজ করতে পারেন আপনি।
দিনের শুরুতেই তালিকা করুন কাজের

সারা দিনে আপনি যা যা করতে চান তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন। দিন শেষে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করুন। ছোট ছোট কাজের তালিকা তৈরির পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও লিখে ফেলতে পারেন। এই অভ্যাস রপ্ত করতে পারলে আপনার কর্মক্ষমতা বাড়বে এবং বেশি বেশি কাজ করতে পারবেন।
সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকুন

সুন্দর একটি দিন শুরু করার অন্যতম উপায় হলো আপনার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। ঘুম থেকে উঠে আপনার আশপাশের সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকার অভ্যাস রপ্ত করতে পারলে আনন্দ খুঁজে পাবেন আপনি। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ তাঁদের নিজস্ব অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন, তাঁরা কম বিষণ্নতায় ভোগেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV