Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

দিনে রোদ-চশমা রাতে চার্জার!

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: November 18, 2013 | 5:20 PM

রোদ-চশমা থেকে মোবাইল ফোন চার্জ দেওয়া যাবেসানগ্লাস বা রোদ-চশমা প্রখর রোদে চোখকে সুরক্ষিত রাখে কিন্তু রাতের বেলায় তা কী কাজে লাগতে পারে? সম্প্রতি এ প্রশ্নের উত্তর দিয়েছেন এক মার্কিন এক শিক্ষার্থী। তিনি রোদ-চশমা থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা মুঠোফোন চার্জ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। কখনও টিশার্ট থেকে মোবাইল চার্জ, কখনও জুতা থেকে চার্জ আবার কখনও নতুন প্রযুক্তির চার্জারের মাধ্যমে মুঠোফোন চার্জের কথা শোনা গেছে এতদিন। সর্বশেষ আগুন থেকে শক্তি সংগ্রহ করে কিংবা মাইক্রোওয়েভ থেকে মুঠোফোন চার্জ করার পদ্ধতির কথাও জানা গেছে।
এবারে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর মিয়ামি অ্যাড স্কুলের শিক্ষার্থী শায়ালি কলাস্কার তাঁর প্রকল্পের অংশ হিসেবে রোদ-চশমা থেকে স্মার্টফোন চার্জ দেওয়ার পদ্ধতি ব্যবহারের কথা জানিয়েছেন।
কলাস্কারের পদ্ধতিতে রোদ-চশমার ফ্রেমের দুই পাশে ছোট ছোট সোলার প্যানেল বসানো থাকে যা রোদ-চশমা পরে থাকার সময় সৌরশক্তি জমা করে রাখে। যখন চশমা ব্যবহার করা হয় না তখন ফ্রেম আলাদা করে স্মার্টফোনের চার্জার হিসেবে তা ব্যবহার করা যায়।
উদ্ভাবকেরা দাবি করেছেন, সৌরশক্তি ব্যবহার করে মুঠোফোন চার্জ করার প্রক্রিয়াটিতে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। মানুষ দৈনন্দিন কাজে রোদ-চশমা ব্যবহারের সময় যে শক্তি সংগৃহীত হয় তাকে কাজে লাগানো সম্ভব। আর এ সম্ভাবনাকে আরও উন্নত করে রোদ-চশমা থেকে মুঠোফোনের জন্য চার্জিং পদ্ধতি তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV