দিনে ১৮ টি মিথ্যা বলতেন ট্রাম্প : ওয়াশিংটন পোস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৮ সালের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট ১৯৮৯টি মিথ্যা এবং বিভ্রান্তিকর দাবি করেছেন বলে জানিয়েছে প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। বছর শেষে ট্রাম্পের মিথ্যা মন্তব্যের সংখ্যা দাড়িয়েছে ৭৬০০ হাজার। গড় হিসাব করলে দাঁড়ায়, ২০১৮ সালে প্রতিদিন ১৫টি করে ভুলে ভরা মন্তব্য শোনা গিয়েছে তাঁর মুখ থেকে। গত বছরের তুলনায় যা প্রায় তিন গুণ।
আর এই ভুলের কারণে জাতিসংঘেও ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করা হয়েছে। তিনি সেখানে বলেছেন, আমেরিকার ইতিহাসে দু’বছরেরও কম সময়ে তাঁর প্রশাসন যা করেছে, আর কেউই তা করে দেখাতে পারেনি।’’ হাসি শুনে একটু থমকে গিয়েও থামেনি তাঁর মুখ। তিনি বলে যান, ‘‘এই প্রতিক্রিয়া আশা করিনি।’’
একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্পের এমন ভুলের জেরে আম মার্কিন নাগরিকের ১০ জনের মধ্যে মাত্র ৩ জন তাঁর কথা বিশ্বাস করেন।
মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন তিনি প্রচার সভা আর টুইটার মিলিয়ে ১৩৯টি মিথ্যে অথবা বিভ্রান্তিকর তথ্য জানিয়েছেন বলে দেখা যাচ্ছে। হিলারির সঙ্গে রাশিয়ার যোগ, প্রাক্তন এফবি আই অধিকর্তা জেমস কোমি গোপন তথ্য ফাঁস করেছেন, ডেমোক্র্যাটরা শরণার্থীদের ঢুকিয়ে দিচ্ছেন আমেরিকায় এমন সব দাবি ছড়িয়ে দিয়েছেন তিনি। । সূত্র: খালিজ অনলাইন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!