Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে গবেষণা প্রতিবেদনের মাধ্যমে বিয়ের প্রস্তাব!

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: February 28, 2013 | 6:34 PM

দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে গবেষণা প্রতিবেদনের মাধ্যমেই বিয়ের প্রস্তাব দিলেন এক পদার্থবিজ্ঞানী। কাঠখোট্টা মানুষ হিসেবে বেশ দুর্নাম রয়েছে পদার্থবিজ্ঞানীদের। এবার বুঝি সেই দুর্নাম ঘুচিয়েই ছাড়লেন অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রেনান। বিবিসি জানিয়েছে, এক গবেষণাপত্রের মাধ্যমে নিজের দীর্ঘদিনের ভালোবাসার মানুষ আরেক পদার্থবিজ্ঞানী ক্রিস্টিকে বিয়ের প্রস্তাব দিয়ে সবার চোখ ছানাবড়া করে দিয়েছেন ব্রেনান। ‘টু-বডি ইন্টার্যাকশন : এ লংগিটুডনাল স্টাডি’ শিরোনামের গবেষণা প্রতিবেদনটি ব্রেনান পোস্ট করেন সোশ্যাল নিউজ ও বিনোদন সাইট রেডিটে। আর গবেষণা প্রতিবেদনটি শেষ হয় ক্রিস্টিকে বিয়ের প্রস্তাবের মাধ্যমে। ক্রিস্টিও সাড়া দেন ব্রেনানের প্রস্তাবে। ক্রিস্টি ও ব্রেনান উভয়েই অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সংবাদ মাধ্যমগুলোতে গোপন রাখা হয়েছে এই দুই পদার্থবিজ্ঞানীর নামের শেষ অংশ দুটি। ব্রেনান তার গবেষণাপত্রটি পোস্ট করেছিলেন ২০১২ সালের মার্চে। তবে ক্রিস্টি এটি প্রকাশ করেন চলতি মাসের শেষ রোববার। ব্রেনানের গবেষণা প্রতিবেদন পোস্ট করার সময়টিও ছিল একদম ঠিক। ক্রিস্টির সঙ্গে প্রেমের সপ্তম বার্ষিকীতে এটি পোস্ট করেন তিনি। সূত্র : বিডিনিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV