Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

দীর্ঘদিন মোবাইল ব্যবহারে ‘ব্রেইন ক্যান্সারে’র ঝুঁকি

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: November 15, 2014 | 5:14 PM

মোবাইল কিংবা কর্ডলেস ফোন ব্যবহারের নানা ক্ষতিকর দিক এর আগে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। মস্তিষ্কের ওপর মোবাইলের ক্ষতিকর প্রভাব নিয়েও হয়েছে গবেষণা। এবার সুইডেনের গবেষকরা ভয়াবহ এক তথ্য দিয়েছেন। তারা বলছেন, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বেইন বা মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি হতে পারে। ‘গ্লিওমা’ নামে মারাত্মক ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন তারা। বছর এবং ঘণ্টার হিসাব কষে গবেষকরা দেখেছেন, ২০ থেকে ২৫ বছর মোবাইল ব্যবহারে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ গুণ হতে পারে। ‘প্যাথোফিজিওলজি’ সাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। যারা ২৫ বছর মোবাইল ও কর্ডলেস ফোন ব্যবহার করেছেন এবং যারা করেননি, তাদের মধ্যে তুলনামূলক পর্যালোচনা চালানোর পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন গবেষকরা। সুইডেনের ওরেব্রো এলাকার ইউনিভার্সিটি হাসপাতালের প্রধান গবেষক ও ক্যান্সার বিশেষজ্ঞ লেনার্ট হার্ডেল বলছিলেন, ২৫ বছর ব্যবহারের পর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ গুণ বেড়ে যায়। আমরা এটা সুস্পষ্টভাবেই বুঝতে পারছি। গবেষণায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে যারা ২৫ বছরের বেশি সেল ফোনে কথা বলেছেন, তারা কোন এক ধরনের ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ৩ গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন গবেষকরা। যারা ১ বছরের কম কর্ডলেস বা মোবাইল ফোন ব্যবহার করেছেন, তাদের সঙ্গে তুলনামূলক এ পর্যালোচনা চালানো হয়। ক্ষতিকর টিউমারে আক্রান্ত ১ হাজার ৩৮০ জনের সঙ্গে টিউমারে আক্রান্ত নন এমন নারী-পুরুষদের বেছে নেন লনার্ট হার্ডেল ও তার সহকর্মী মাইকেল কার্লবার্গ। মস্তিষ্কের ওপর গবেষণার পাশাপাশি অংশগ্রহণকারীরা কতো বছর এ ধরনের ফোন ব্যবহার করেছেন, তা বিবেচনায় নেয়া হয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ