Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

দীর্ঘ ১৮ বছর পর প্রবাস জীবন ছেড়ে যাওয়া আনডকুমেন্টেড শরীফ চৌধুরীর বিদায় সংবর্ধনা নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 30, 2016 | 6:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: দীর্ঘ ১৮ বছর পর প্রবাস জীবন ছেড়ে যাওয়া আনডকুমেন্টেড শরীফ চৌধুরীকে নিউইয়র্কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৈধ কাগজপত্রহীন হয়েও দেড় যুগ যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটান সিলেটের শরীফ হোসেন চৌধুরি। দেশে ফিরে যাবার প্রাক্কালে শরীফ চৌধুরিকে বিদায় সংবর্ধনা জানায় বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস এবং কমিউনিটির নেতৃবৃন্দ। গত ২৮ জুন মঙ্গলবার রাত ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জেএফকে ত্যাগ করেন পরিবার পরিজন বিচ্ছিন্ন শরিফ। দেশে ফেরার আগের দিন গত ২৭ জুন সোমবার বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসের সহ সভাপতি শরীফ চৌধুরীকে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর নান শেক রেষ্টুরেন্টে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ অনুষ্ঠানে।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা (লুইস ভাই), বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র সাবেক সভাপতি ও ব্যান্ডস’র সভাপতি আব্দুস শহিদ, মিলিনিয়াম টিভিইউএসএ’র প্রধান সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম, সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার নিউজ এডিটর হাবিবুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট বাছির খান, নূরুল আহিয়া, সংগঠনের সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সেবুল খান মাহবুব, কবি জুলি রহমান, শামিম আহমদ, সহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে একই সাথে ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। দোয়া মুনাজাতে শরীফ চৌধুরীসহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করা হয়।
শরীফ চৌধুরীর জানান, ১৯৯৮ সালে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমান তিনি। গ্রীণ কার্ডের আশায় দীর্ঘ ১৮ বছর কাটিয়ে দেন নিউইয়র্কে। কিন্তু তার ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। বহু চেষ্টা করেও কাজ হয়নি। তিনি বলেন, আশায় ছিলাম সর্বশেষ প্রেসিডেন্ট ওবামার অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ বাস্তবায়িত হলে হয়তোবা ভাগ্য সুপ্রসন্ন হবে। কিন্তু গত ২৩ জুন সুপ্রীম কোর্টের বিভক্ত রায়ে সে সপ্নও ভেঙে যায়। তাই দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিতেই বাধ্য হন।
নিউইয়র্কে দীর্ঘ দেড় যুগ যাদের সঙ্গে কাটিয়েছেন তারাও তার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তে দু:খ ভারাক্রান্ত। তারা হ্রদয়ের উষœতা দিয়ে বিদায় জানান তাকে।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোঃ শামীম মিয়া বলেন, তাদের সংগঠনের সাথে জন্ম লগ্ন থেকেই সক্রিয় ছিলেন তিনি। প্রবাসের শত কর্ম ব্যস্ততার মাঝেও সহ সভাপতি সহ বিভিন্ন পদে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সামাজিক কর্মকান্ডেও সময় দিতেন। তার এই বিদায় আমাদের জন্য অত্যন্ত কষ্টের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV