দুই পুত্রবধূর ঝগড়ায় ব্রিটিশ রাজপরিবারে ভাঙন!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনের রাজপরিবারের দুই পুত্রবধূর মধ্যে ঝগড়া হয়েছে। এমনকি এ কারণে নাকি রাজপরিবারে ভাঙনের সম্ভাবনাও দেখা দিয়েছে। দেশটির রাজপরিবারের দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মর্কেল পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়েছেন। এ কারণে বড়দিনের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাবে না। এবার বড়দিনে হ্যারি ও মেগান জুটি রাজপ্রাসাদে থাকছেন না। তারা রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। আর কেট যাবেন বাপের বাড়ি বার্কশায়ারে। রাজপরিবারের দুই বধূর বিবাদ শুরু হয় মেগান মর্কেলের বিয়ের আগে থেকেই। রাজপরিবারের বৌ হওয়ার আগে তিনি পরিবারের মধ্যে প্রভাব খাটাতে শুরু করেন। সেখান থেকেই বিবাদ শুরু হয়।
কেট মিডলটনের এক পরিচারিকাকে নিয়ে দুই রাজবধূর ঝগড়া শুরু হয়। ওই পরিচারিকার সাথে খারাপ ব্যবহার করেছিলেন মর্কেল। তাতে ক্ষুব্ধ হন কেট। এক পর্য়ায়ের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে স্ত্রীর পক্ষে মুখ খোলেন প্রিন্স হ্যারি। অন্যদিকে কেটের পক্ষ নেন স্বামী উইলিয়াম। দুই বধূ থেকে ঝগড়া ছড়িয়ে পড়ে পুরো রাজপরিবারে। বর্তমানে বেশ তিক্ততা চলছে তাদের মধ্যে। ফলে আগামী বড়দিনের অনুষ্ঠান দুই ভাই একসাথে কাটাবেন না। কালের কন্ঠ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








