Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

দুই পুত্রবধূর ঝগড়ায় ব্রিটিশ রাজপরিবারে ভাঙন!

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: December 7, 2018 | 10:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনের রাজপরিবারের দুই পুত্রবধূর মধ্যে ঝগড়া হয়েছে। এমনকি এ কারণে নাকি রাজপরিবারে ভাঙনের সম্ভাবনাও দেখা দিয়েছে। দেশটির রাজপরিবারের দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মর্কেল পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়েছেন। এ কারণে বড়দিনের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাবে না। এবার বড়দিনে হ্যারি ও মেগান জুটি রাজপ্রাসাদে থাকছেন না। তারা রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। আর কেট যাবেন বাপের বাড়ি বার্কশায়ারে। রাজপরিবারের দুই বধূর বিবাদ শুরু হয় মেগান মর্কেলের বিয়ের আগে থেকেই। রাজপরিবারের বৌ হওয়ার আগে তিনি পরিবারের মধ্যে প্রভাব খাটাতে শুরু করেন। সেখান থেকেই বিবাদ শুরু হয়।

কেট মিডলটনের এক পরিচারিকাকে নিয়ে দুই রাজবধূর ঝগড়া শুরু হয়। ওই পরিচারিকার সাথে খারাপ ব্যবহার করেছিলেন মর্কেল। তাতে ক্ষুব্ধ হন কেট। এক পর্য়ায়ের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে স্ত্রীর পক্ষে মুখ খোলেন প্রিন্স হ্যারি। অন্যদিকে কেটের পক্ষ নেন স্বামী উইলিয়াম। দুই বধূ থেকে ঝগড়া ছড়িয়ে পড়ে পুরো রাজপরিবারে। বর্তমানে বেশ তিক্ততা চলছে তাদের মধ্যে। ফলে আগামী বড়দিনের অনুষ্ঠান দুই ভাই একসাথে কাটাবেন না। কালের কন্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ