Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

দুই ম্যাচে ১৪৬ গোল!

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: July 10, 2013 | 2:50 PM

প্রায় প্রতি মিনিটে একটি করে গোল! এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে নাইজেরিয়ায়                                            প্রায় প্রতি মিনিটে একটি করে গোল! এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে নাইজেরিয়ায় I

 অনলাইন ডেস্ক : দুটি ফুটবল ম্যাচে সর্বাধিক কতটি গোল হতে পারে? একটু ভাবুন তো। ১০টি, ১৫টি? যদি বলা হয়, হলো না, আপনার ভাবনাকে প্রসারিত করুন আরও। সেটা করলে কত দূরই বা ভাবতে পারবেন—২০, ২৫, ৫০। যদি বলা হয়, তা-ও হয়নি। আরও বেশি। আপনার কল্পনার সুদূর ভাবনায় গিয়ে ভাবুন। ৬০, ৭০, ৮০, ৯০ কিংবা ১০০ গোল! মাত্র দুটি ম্যাচে এর চেয়েও বেশি গোল হওয়া কি সম্ভব? বাস্তবতা বলছে, সম্ভব নয়। কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে নাইজেরিয়ায়। গত সপ্তাহে তৃতীয় বিভাগে উন্নীত হওয়ার প্লে অফ ম্যাচে আকুরবাকে ৭৯-০ গোলে হারায় প্লাতো ফিডারস! অন্য ম্যাচে বাবায়ারো ইউনাইটেডকে ৬৭-০ গোলে হারায় পুলিশ মেশিনস! দুই ম্যাচ মিলিয়ে গোলসংখ্যা ১৪৬! স্কোরলাইন দেখে যে কেউ বলবে, ম্যাচ দুটি পাতানো ছিল। পাতানোরও তো একটা সীমা-চৌহদ্দি থাকে। তাই বলে এত! আসল ঘটনা বুঝতে বাকি নেই নাইজেরিয়া ফুটবল ফেডারেশনেরও। সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে ‘হাস্যকর’ ওই দুই ম্যাচে অংশ নেওয়া চার দলকেই। কেলেঙ্কারির নেপথ্যের ঘটনা বের করে আনার ঘোষণা দিয়েছেন ফেডারেশনের সহসভাপতি মাইক উমেশ, ‘এটা অগ্রহণযোগ্য। এখানে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। ম্যাচে জড়িত চার দলকে দ্রুতই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। ওই দুই ম্যাচের নেপথ্যের ঘটনা বের করে আনব আমরা।’ প্লাতো ফিডারস ও পুলিশ মেশিনস দুই দলের পয়েন্ট ছিল সমান। এ কারণে প্লে অফে প্রতিটি দলেরই লক্ষ্য ছিল গোল-ব্যবধানে এগিয়ে যাওয়া। সেটা করতে গিয়েই বোধ হয় কেলেঙ্কারির জন্ম দিয়েছে ওই দুই দল। আর তাতে সহায়তা করেছে প্রতিপক্ষ। ম্যাচ দুটির চিত্র ছিল অনেকটা একই রকম। প্রথমার্ধের খেলা খুব বেশি অস্বাভাবিক ছিল না। কিন্তু অবিশ্বাস্য সব গোল হতে থাকে বিরতির পর। নিজেদের ৭৯ গোলের মধ্যে দ্বিতীয়ার্ধেই ৭২ গোল করে ফিডারস। ৪৫ মিনিটে ৭২ গোল, ভাবা যায়! অন্যদিকে ৬৭ গোলের মধ্যে পুলিশ লাইনস দ্বিতীয়ার্ধে করে ৬১টি। অবিশ্বাস্য! গোল-ব্যবধান বাড়াতে গিয়ে ফেঁসে গেছে প্লাতো ফিডারস ও পুলিশ মেশিনস। ফেঁসে গেছে তাঁদের সহযোগী দুই দলও। অভিনয়টা কাঁচা হলে যা হয়! সূত্র: রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ