দু’পুত্র কর্তৃক বাংলাদেশী মা-বাবা খুনের চাঞ্চল্যকর মামলার শুনানী শুরু
নিউইয়র্ক : দুই ভাই কর্তৃক বাংলাদেশী মা-বাবা খুনের চাঞ্চল্যকর মামলার শুনানী শুরু হয়েছে। ৫ মে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া রাজ্যের সান হোজে-তে সান্টা ক্লারা কাউন্টি কোর্টে অভিযুক্ত হাসিব বিন গোলাম রাব্বি (২২) এবং ওমর বিন গোলাম রাব্বি (১৭)কে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে খুনের দুই ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। ওমরকেও প্রাপ্ত বয়স্কের মতোই বিবেচনা করা হচ্ছে এ মামলায়।
গত ২৪ এপ্রিল নিজ বাড়ি থেকে বন্দুকের গুলিতে নিহত গোলাম রাব্বি (৫৯) এবং তার স্ত্রী শামীমা রাব্বি (৫৭)র লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়ার সন্তান গোলাম রাব্বি ১৯৭৬ সালে এবং শামীমা ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। হাসিব এবং ওমর উভয়েই নিজেদের নির্দোষ দাবি করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে। প্রচলিত রীতি অনুযায়ী, এ মামলার বিচার সামনের সপ্তাহেই শুরু হবার কথা থাকলেও অভিযোগের সমর্থনে বিস্তারিত তথ্য এখনও সরকারী আইনজীবীরা মাননীয় আদালতে জমা দিতে সক্ষম হননি বিধায় তা বিলম্বিত হতে পারে। উল্লেখ্য, গ্রেফতারের পরই দু’ভাইকে জামিনহীন আটকাদেশ দিয়েছেন মাননীয় আদালত।
দুই ভাইকেই আদালতে হাজির করা হলেও ছোট ভাইয়ের বয়সের কারণে মাননীয় জজ শ্যারন এ চাটম্যান ওমরকে এমনভাবে এজলাসে অবস্থানের সুযোগ দেন যে, তিনি ব্যতিত অন্য কেউ তাকে দেখতে পারেননি। অপরদিকে, হাসিব সবসময় নিজের মুখ টিভি ক্যামেরা থেকে আড়ালে রাখার প্রয়াস নেন।
হাসিব বিন গোলাম রাব্বি তার বাবাকে গুলি করে হত্যার কথা স্বীকার করলেও তার মাকে কে গুলি করে হত্যা করেছে তা তিনি জানেন না বলে তদন্ত কর্মকর্তা এবং মাননীয় আদালতকে অবহিত করেছেন। অপরদিকে, ওমর বিন গোলাম রাব্বি জানিয়েছে যে, তাদের মা ও বাবাকে গুলি করে হত্যা করেছে হাসিব। এ অবস্থায় মাননীয় আদালত নিশ্চিত হতে চায় যে, ওমরের বক্তব্য সঠিক নয়। অর্থাৎ ওমর হত্যাকান্ডে জড়িত ছিল না। তাহলে তাকে অব্যাহতি দিয়ে অথবা লঘু শাস্তি দিয়ে হাসিবের বিরুদ্ধে পুরো দমে মামলা চালু করবেন। হত্যার মোটিভ সম্পর্কেও সরকারি আইনজীবী ম্যাট ব্রেকার এখন পর্যন্ত মাননীয় আদালতে বিস্তারিত উপস্থাপন করেননি বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
মামলার শুনানীকালে নিহত দম্পতির ঘনিষ্ঠজনেরা আদালতে উপস্থিত হয়েছিলেন। সকলেই উদ্বিগ্ন এবং সকলেই কৌতুহল নিয়ে এসেছিলেন খুনের মোটিভ জানার জন্যে।এনআরবি নিউজ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








