দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী’র নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিশেষ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিশেষ সভায় মিলিত হন। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকালে মিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তৃতা এবং সভাপতিত্ব করেন স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন।
মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সামনে বর্তমান সরকারের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, ভিশন ২০২১ বাস্তবায়নে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে সরকারী উদ্যোগে ৬২ হাজার স্বেচ্ছাসেবীকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন প্রদান এবং যে কোন দুর্যোগের পর দ্রুত সাড়া দিতে ২৫ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা সত্যিই দুর্যোগ প্রবন বিশ্বের অন্য দেশগুলোর জন্য অনুসরণীয় হতে পারে। তিনি বলেন, দূর্যোগ মোকাবেলার জন্য দেশের প্রতিটি এলাকায় ২৪০ জন স্বেচ্ছাসেবী নেয়া হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ দুইদিন পূর্বে দূর্যোগ সংকেত দেয়া হতো এখন আমরা পাঁচদিন পূর্বেই জনসাধারনকে সতর্ক করে দিতে পারি ফলে যে কোন দুর্যোগের পূর্বেই আমরা বিপুল পরিমানে জান-মালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি।
মন্ত্রী আরো বলেন, রানা প্লাজা ধ্বসে আমাদের স্বেচ্ছাসেবীরা যেভাবে সাফল্যের সাথে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫,০০০/- করে অনুদান দেয়া হয়েছে। তিনি সরকারের সফলতার একটি দিক তুলে ধরে বলেন যে, দেশের উত্তরাঞ্চলের মঙ্গা নামের শব্দটি ঘোচাতে বর্তমান সরকার শতভাগ সাফল্য হয়েছে।
মন্ত্রী বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন-কে ধন্যবাদ জানান জাতিসংঘে বিভিন্ন কার্যক্রমের সাফল্যের জন্য। যার ফলে সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত হচ্ছে। মন্ত্রী স্থায়ী প্রতিনিধিকে তাঁর মন্ত্রণালয়ের সাফল্য সংক্রান্ত বই উপহার দেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!