দূরপাল্লার গাড়িচালকদের জন্য প্রযুক্তি
দূরপাল্লার গাড়িচালকদের সব সময় সতর্ক থাকতে হয়। গাড়ি চালানোর সময় সামান্য তন্দ্রা এসে গেলেও পথে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ইউরোপের প্রযুক্তিগবেষকেরা তাই দূরপাল্লার গাড়িচালকদের জন্য বিশেষ নিরাপত্তা-প্রযুক্তি নিয়ে কাজ করছেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি চালকদের নিরাপত্তার জন্য বিশেষ পণ্য প্রস্তুতকারী পাঁচটি প্রতিষ্ঠান ইউরোপে তাদের তৈরি প্রযুক্তিপণ্য পরীক্ষা চালাচ্ছে। চালকদের মনোযোগে বিঘ্ন না ঘটিয়ে কীভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব তা নিয়ে এই গবেষণা।
নেদারল্যান্ডসের প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান সিইং মেশিনের তৈরি ‘ফ্যাটিগ মনিটরিং সিস্টেম’ মূলত খনিশ্রমিকেরা ব্যবহার করেন। এটি অন্ধকারেও চালকের চোখের পাতা ট্র্যাক করতে পারে।
অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান রয়েল বিউক এমন একটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা করছে যা চালকের চোখের পাতার ওপর নজরদারি করতে পারে। চালক কোনো অবস্থায় ঘুমিয়ে পড়লে বা তন্দ্রাচ্ছন্ন হলে তা সঙ্গে সঙ্গে সতর্ক করতে পারে এবং চালকের আসনের পেছনে থাকা ভাইব্রেশন মটর চালু করে চালককে সতর্ক করতে পারে।
গবেষকেরা আশা করছেন, দূরপাল্লার কোচের দুর্ঘটনা এড়াতে এ ধরনের প্রযুক্তি কাজে লাগবে।প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








