Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দেশ ও প্রবাসে কর্মরত সাংবাদিকদের ব্যতিক্রমী আড্ডা নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: July 23, 2015 | 4:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দেশ ও প্রবাসে কর্মরত সাংবাদিকদের এক জমজমাট আড্ডা বসেছিল স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়। ঢাকা ও নিউইয়র্কে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক যোগ ছিলেন এই ব্যতিক্রমী আড্ডায়। বাংলাদেশের সমকালীন সাংবাদিকতা, রাজনীতি, অর্থনীতিসহ নানান ঘটনার কথা উঠে আসে আড্ডায়। এর বাইরেও পেশাগত জীবনের স্মৃতিচারণও করেন কেউ কেউ। আলোচনায় প্রাধান্য পায় সাংবাদিকদের দলবাজি, জাতীয় প্রেসক্লাবের বর্তমান বিভাজন এবং প্রবাসের সাংবাদিকতা। সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা, তাদের দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও প্রবাসে পেশাগত দায়িত্ব পালনের তাগিদ অনুভব করেন আড্ডায়।
২০০০ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মনোয়ারুল ইসলাম এবং ইউনিটির সাবেক কর্মকর্তা মুজাহিদ আনসারীর প্রচেষ্টায় মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে ব্যতিক্রমী এই আড্ডা বসেছিল। সাংবাদিকদের এই আড্ডার মধ্যমণি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও টক’শো ব্যক্তিত্ব শ্যামল দত্ত, দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক পীর হাবিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাকের আইন, সংবিধান ও নির্বাচন কমিশনবিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন।
স্বনামখ্যাত এই তিন সাংবাদিকের সঙ্গে আড্ডামঞ্চে যোগ দিয়েছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লা, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান এবং সাপ্তাহিক বর্ণমালার উপদেষ্টা সম্পাদক আহমদ মূসা।
সাংবাদিকদের এই আড্ডায় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের উপসম্পাদক মনির হায়দার, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ ও নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলা টাইমসের সম্পাদক তাসের মাহমুদ, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম ও সম্পাদক মোহাম্মদ সাঈদ, ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র সফররত দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি শওকত ওসমান রচি, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, সাপ্তাহিক ঠিকানার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট আকবর হায়দার কিরণ, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও লেখক মনিজা রহমান, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, দৈনিক ইনকিলাবের মিথুন কামাল, বাংলাবাজার পত্রিকা ও মানবজমিনের সাবেক ব্যবস্থাপনা বিভাগের প্রধান সমন্বয়কারী নওশাদ আহমেদ, সাপ্তাহিক রানার সম্পাদক কাউসার মুমিন ও নির্বাহী সম্পাদক দিমা নেফারতিতি, ইটিভি ইউএসএ’র বিশেষ প্রতিনিধি ইমরান আনসারী, আইঅন বাংলাদেশের পরিচালক রিমন ইসলাম, দ্য রিপোর্ট-এর নিউইয়র্ক প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস, সাপ্তাহিক বর্তমান বাংলার প্রধান সম্পাদক বেলাল আহমেদ, এটিএন বাংলার কানু দত্ত, এটিএন নিউজের রিপোর্টার আলমগীর অপু নিউজ, আজকালের পার্থ সাহা, প্রবাস ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন বাবর প্রমুখ।
আড্ডাস্থল বরাদ্দ দেওয়ায় মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আড্ডার যৌথ সঞ্চালনায় ছিলেন মনোয়ারুল ইসলাম ও মুজাহিদ আনসারী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV