Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

দেশ-বিদেশের প্রতিটি মানুষের মঙ্গল কামনায় নিউইয়র্কে শ্রীমদ্ভাগবত পাঠ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 24, 2017 | 10:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রঙ্কস ইস্টারলিং বাংলা বাজার তানিয়া বিউটি সেলুনের নীচে পার্টি হলে গত ২০ শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ধর্ম প্রাণ নারী পুরুষের উপস্থিতিতে এক ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মাধ্যমে কলি যুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহা প্রভু, নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথের দধিচিড়া দন্ড মহোৎসব এর বিস্তারিত ব্যাখ্যা সহ শ্রীমদ্ভাগবত আলোচনা করেন পন্ডিত শ্রী শুভংকর গাঙ্গুঁলী। মুহুর মুহুর জয় ধ্বনি ও উলু ধ্বনির মাধ্যমে রাত ৮:০০টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত আলোচনা করা হয়। এই মহোৎসবের আয়োজন করেন গোপাল কৃষ্ণ দাস, গৌরাঙ্গ মন্ডল, সুদের ভট্টাচার্য্য, বাপি ভট্ট, আনন্দ দাস, কাঞ্চন দাস, অসীম দাস, এডভোকেট তপন সেন ও মুনমুন সেন, ইঞ্জিনিয়ার শ্যাম বৈদ্য, শুশান্ত দাস, উত্তম সমদ্দার, মাষ্টার হীরালাল দাস, রনজিৎ সরকার, লিলি চক্রবর্তী, রতœা বিশ্বাস, শিল্পী পাল, গীতা অধিকারী সহ আরো অনেকে।পরে আয়োজকদের পক্ষ থেকে পাঠক পন্ডিত শ্রী শুভংকর গাঙ্গুঁলীকে বস্ত্র ও দক্ষিণাসহ শ্রীমদ্ভগবদ্ গীতা প্রদান করেন। আয়োজকগণ প্রতিমাসে শ্রীমদ্ভাগবত এর আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করে দেশ ও বিদেশে প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে মহোৎসবের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ