Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

দ্বিতীয় মেয়াদের নির্বাচনের ব্যাপারে বেশি ভাবছেন না ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: August 31, 2010 | 11:36 PM

  

বাংলাপ্রেস(নিউইংল্যান্ড)-দেখতে দেখতে ওবামার ক্ষমতা গ্রহনের ১৭ মাস পার হয়েছে। তবে এখনো দ্বিতীয় মেয়াদের নির্বাচনের ব্যাপারে বেশি কিছু ভাবছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর চেয়ে বিদ্যমান সমস্যার সমাধান ও অর্থনীতির গতিকে সচল করার উপায়ের দিকেই বেশি মনোযোগ তাঁর। গত রোববার এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন ।

ওবামা বলেন, মার্কিন অর্থনীতির আকার বাড়ছে। তবে তার গতি এখনো আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি। ঋণ ও ঘাটতিও নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দ্বিতীয় মেয়াদ নিয়ে অত ভাবছি না আমি। তার চেয়ে বেশি ভাবছি আগামী সপ্তাহে কী করব তা নিয়ে। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। আমি কংগ্রেসের সামনে বিষয়টি তুলে ধরেছি এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’ ওবামা কংগ্রেসে এমন আইন পাসের পরামর্শ দেন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজে ঋণ পায়। পাশাপাশি মূলধনের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়, যাতে তাদের বিনিয়োগে আগ্রহ বাড়ে। এ মাসের শুরুতে একটি জরিপে দেখা যায়, প্রতি পাঁচজন আমেরিকানের একজন বিশ্বাস করে ওবামা মুসলমান। সাক্ষাৎকারে ওবামা অভিযোগ করেন, ভুল তথ্য জালের কারণেই এখনো এই গুজব টিকে আছে। তিনি বলেন, ‘এখানে ভুল তথ্যের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। সংবাদমাধ্যম সেগুলোকে বারবার মানুষের সামনে তুলে ধরছে। তবে কী কী গুজব ছড়াচ্ছে, তা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ