দ্রুত বয়স বাড়িয়ে দেয় যে খাবার
আপনার বন্ধুর চেয়ে আপনাকে বয়সে বড় মনে হয়? মাঝে মধ্যেই আয়নার সামনে দাঁড়ালে বয়সের তুলনায় চেহারায় বার্ধক্যের ছাপ বেশি লাগে? ঘুরে ফিরে সেই দায়ী করেন জীবনের স্ট্রেস ও টেনশনকেই? হ্যা, দুঃশ্চিন্তা আপনার চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলতে সাহায্য করে। ঠিকমতো ঘুম না হওয়াও আপনাকে দ্রুত বুড়িয়ে দেয়। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন, কিছু খাবারের কু-প্রভাবেও আপনাকে বয়স্ক লাগতে পারে? আসুন চিনে নিই এমন কিছু খাবার যা আপনার চেহারায় অকালে বার্ধক্যের ছাপ ফেলতে ভূমিকা রাখে।
মিষ্টি: অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ভিতরে গ্লাইসেশন শুরু হয়। আপনার শরীর যে পরিমাণে মিষ্টি হজম বা প্রক্রিয়াজাত করতে পারে, তার থেকে বেশি মাত্রায় মিষ্টি খেলে, বাড়তি মিষ্টি প্রোটিনের সঙ্গে মিলে অ্যাডভান্সড গ্লাইসেশন এন্ড প্রডাক্ট তৈরি করে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে তার প্রভাব পড়ে আপনার চেহারায়।
কার্বোহাইড্রেট: অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট ত্বকের কোলাজেন এবং ফাইবার ইলাস্টিসিটি নষ্ট করে দেয়। ফলে ত্বকে বার্ধক্যের ছাপ খুব তাড়াতাড়ি পড়ে যায়।
মদ: স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে আছে সুস্থ লিভারে। অতিরিক্ত মদ্যপান লিভারকে ক্ষতিগ্রস্থ করে। অসুস্থ লিভারের বহির্প্রকাশ হয় চুল পড়া, রিঙ্কল এবং নির্জীব ত্বকে।
হোয়াইট ওয়াইন: অতিরিক্ত পরিমাণে হোয়াইট ওয়াইনও আপনাকে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখানোর কারণ হতে পারে। হোয়াইট ওয়াইন দাঁতের এনামেল নষ্ট করে দাঁতের ক্ষতি করে। হলদেটে ছোপ পড়ে যায়।
অতিরিক্ত লবন: খাবারে অতিরিক্ত লবন খাওয়ার অভ্যাস থাকলে এখনই তা বন্ধ করুন। কাঁচা লবন বা অতিরিক্ত লবন খেলে শরীরে পানি জমতে থাকে। দেখতে ফোলা ফোলা লাগে।
লাল মাংস: রসনাবিলাসে লাল মাংসের একটা আলাদা কদর আছে তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অতিরিক্ত লাল মাংস শরীরে ফ্রি র্যাডিকলস-এর মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ত্বক স্বাভাবিকভাবে কোলাজেন তৈরি করতে পারে না এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে থাকে।
ক্যাফেইন: অতিরিক্ত ক্যাফেন শরীরের স্বাভাবিক ময়শ্চার নষ্ট করে দেয়। ত্বক শুষ্ক হয়ে যায়, দেখতে মলিন ও বয়স্ক লাগে। তাই চা, কফি খেতে হবে, তবে অতিরিক্ত নয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া