ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট জেলার বিয়ানীবাজারবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃৃতিক সমিতি ইউএসএ’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সদ্য ইন্তেকালকারী বাংলদেশ সোসাইটি ইনক’র সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদের মাতা শামসুন নেছা খাতুন এবং হাজী আসাব উদ্দিন সহ সংগঠনের পরলোকগমনকরী সকল সদস্য-সদস্যার বিদেহী আতœার শান্তি কামনা সহ প্রবাসী বিয়ানীবাজারবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। খবর ইউএনএ’র।
ধর্মীয় ভাব-গম্ভীর আর চমৎকার পরিবেশে সিটির উডসাইডস্থ জয়া পার্টি হলে ১৮ জুন রোববার সন্ধ্যায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদল হক সানু। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,
সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, হাজী আব্দুর রাজ্জাক, আজিজুর রহমান সাবু, উপদেষ্টা মোস্তফা কামাল, আব্দুল আহাদ ফারুক, তমিজ উদ্দিন, সাবেক উপদেষ্টা আজিজুর রহমান পাখি, মকবুল রহিম চুনুই, আব্দুল জলিল ও সামস উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, সাবেক সাধারণ সম্পদক মিসবাহ আহমেদ এবং নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ।
সমিতির সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেলের পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাসুদুল হক সানু। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা মাহবুবুর রহমান।
বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন হককথা/ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ কুইন্স বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক সানি মোল্লা, স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান
বুলবুল, বাংলাদেশ সোসাইটি ইনক’র জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সাইকুল ইসলাম, সমিতির সহ সাধারণ সম্পাক জহিরুল ইসলাাম, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাকির হোসেন, কার্যকরী সদস্য আহমেদ মোস্তফা বাবুল, নূরুল ইসলাম, বাহার উদ্দিন, জামাল হোসেন, কাওসার হক সেলিম, মাহফিলের মূল পর্ব টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ