Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ধর্ষণের অভিযোগে হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের হাতে হাতকড়া

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 25, 2018 | 5:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন নিউইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণের পর তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

দুই ভিন্ন নারীর অভিযোগের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়। বিবিসি জানিয়েছে, ৬৬ বছর বয়স্ক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে কয়েক ডজন নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ করেছেন।

তবে এ সব অভিযোগই অস্বীকার করে এসেছেন ওয়াইনস্টিন। জোর করে কিছুই করেননি বলে দাবি করেছেন তিনি।

ওয়াইনস্টিন এখন জামিনে মুক্ত। তবে তাকে নজরদারিতে রাখার জন্য একটি ডিভাইস পরিয়ে রাখা হয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াইনস্টিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণ, অপরাধমূলক যৌনকর্ম, যৌন নিপীড়ন এবং যৌন অসদাচরণের ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে।’

শুক্রবার ওয়াইনস্টিন ম্যানহাটনের পুলিশ স্টেশনে যান। সেখানে তার মুখের ফটো এবং আঙুলের ছাপ নেওয়ার পর তাকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়।

কিছুক্ষণের জন্য আদালতে এ হাজিরার সময় চুপ করে ছিলেন ওয়াইনস্টিন। আদালতের কৌসুঁলি তখন বলেন, “সাবেক এই প্রযোজক তার অবস্থান, অর্থ ও প্রভাব-প্রতিপ্রত্তির জোরে তরুণীদের প্রলুব্ধ করে তাদেরকে যৌন নিপীড়ন করেছেন।”

পরে ওয়াইনস্টিনকে ১০ লাখ ডলারের বেইল বন্ডে মুক্তি দেওয়া হয়। অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তিনি আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী বেন ব্রাফম্যান।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই অভিযোগগুলো খারিজ করার চেষ্টা নিতে চাই। অভিযোগগুলো সঠিক নয় বলেই আমরা মনে করছি। এগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই।’

হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ এনেছেন অনেক জনপ্রিয় অভিনেত্রী। যদিও সাবেক এ প্রযোজক বলেছেন, অনুমতি ছাড়া কারও সঙ্গেই তার যৌন সম্পর্ক ছিল না।

হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াইনস্টিন।

দ্য কিংস স্পিচ, শেক্সপিয়র ইন লাভ, পাল্প ফিকশন, গ্যাংস অব নিউ ইয়র্ক, ম্যালেনার মত বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজনা করেছেন তিনি। ওয়াইনস্টিনের সিনেমা এ পর্যন্ত তিনশ’র বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার।

তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওয়াইনস্টিনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত হতে হয়েছে। বহিষ্কৃত হয়েছেন মর্যাদাপূর্ণ অস্কার বোর্ড থেকেও।

গিনেথ প্যালট্রো, অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাশলি জুডের মত তারকারাও বিভিন্ন সময়ে ওয়াইনস্টিনের যৌন অসদাচরণের শিকার হওয়ার কথা বলেছেন। তাদের ওই মুখ খোলার ধারাবাহিকতাতেই যৌন নির্যাতন ও হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হয় ‘মি টু’ হ্যাশট্যাগ আন্দোলনের। সূত্র : বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV