ধূমপানে নষ্ট সময়ের জন্য বেতন নয়
ই উএসএনিউজ ডেস্ক: সিগারেট পানের পেছনে কতটুকু সময় নষ্ট হচ্ছে এখন থেকে সেই হিসাব রাখতে হবে ব্রিটেনের পূর্বাঞ্চলের ডিস্ট্রিক্ট কাউন্সিলের কর্মীদের। নরফোক রাজ্যের ব্রেকল্যান্ড কাউন্সিলের কর্মীরা ধূমপানের জন্য যে সময় ব্যয় করবেন সে সময়ের বেতন দেওয়া হবে না। খবর রয়টার্স অনলাইনের।
চলতি বছরের শুরুতে প্রস্তাবটি উত্থাপনের পর সম্প্রতি তা কার্যকর হয়েছে। কাউন্সিলের নেতা উইলিয়াম নান জানান, কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ নীতিকে একটি চুক্তিতে রূপান্তরিত করা হয়েছে।
রয়টার্সে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে নান বলেন, ‘আমাদের এ সুবিধাজনক পদ্ধতি কাজের ব্যাঘাত না ঘটিয়ে ধূমপানকারীদের ধূমপানের সুযোগ করে দিয়েছে এবং সবার জন্য সেটি ন্যায্য হয়েছে।’ ব্রেকল্যান্ডের কর্মীরাও নতুন এ নীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature