নওগাঁ ডিসস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র সরস্বতী পূজার আয়োজন
তোফাজ্জল লিটন: নওগাঁ ডিসস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সরস্বতী পূজার আয়োজন করেছিল ১০ ফেব্রুয়ারি। নিউইয়র্কের কুইন্স প্যালেস অনুষ্ঠিত এমন পূজা এর আগে আমেরিকার মানুষ দেখেনি। ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এই প্রথম আমেরিকায় কোনো সামাজিক সংগঠন এমন সার্বজনিন পূজার আয়োজন করে। পুরো অনুষ্ঠানে কোনো বক্তব্য ছিলো না। বিকেলে আনুষ্ঠানিক পূজা শেষ করে রাত ১০ টা পর্যন্ত চলে আবহমান বাংলার গান।
প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ কমিউনিটির সম্মানিত বয়োজষ্ঠদেও সঙ্গে মঞ্চে উঠে বলেন, বাঙালি জাতি যে অসাম্প্রদায়িক তা প্রমাণ করেছে নওগাঁ জেলার মানুষ। আজ এখানে এসে মনটা ভরে গেলো নানান ধর্মেও মানুষেল মধ্যে সম্প্রতি দেখে।
সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সবাই শুধু মুখে বলে অসম্প্রদায়িকতার কথা। আমারা গঠনতন্ত্রে বলেছি আমরা অসাম্প্রদায়িক সংগঠন। তাই তা কাজে ও পরিনত করেছি। গত বছরও আমরা এই পূজার আয়োজন করেছিলাম। প্রতি বছরই আমরা সব ধর্মের উৎসব আয়োজনের চেষ্ঠা করবো।
সরস্বতী পূজা অনুষ্ঠানের আহŸায়ক নিখিল কুমার মন্ডল বলেন, পূজাটি যেনো সব ধর্মের মানুষের মিলন মেলায় রুপান্তিরিত হয়েছিলো। নাফিসা নূর সাথির সঞ্চালনায় নিউইয়র্কের ১৪জন শিল্পী ২৮টি গান করেছেন। অন্তত দুইশত মানুষ মানুষ প্রসাদ গ্রহন করছে, গান শুনছে। সব মিলিয়ে এই অপূর্ব সম্মিলন আমদের উৎসাহিত করেছে আগামিতে আরো ভালো কাজ করার।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








