Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নগর বাউল জেমস মাতিয়ে গেলেন নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: December 26, 2018 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নগর বাউল জেমস গানে গানে মাতিয়ে গেলেন নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়ার মেলরোজ বলরুমে আয়োজিত কনসার্টে জেমসের গান উপভোগ করেন নানা বয়সের দর্শকশ্রোতা। যাদের অধিকাংশই ছিল প্রবাসের তরুণ প্রজন্ম। মন ভড়িয়ে দিলেন বাংলাদেশী-আমেরিকানদের।
গত দুই দশক ধরে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করে আসছে নিউইয়র্কের শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)। তবে নগর বাউল জেমসের কনসার্ট নিয়ে দারুণ আগ্রহ ছিল ব্যান্ডের গানপ্রিয় প্রবাসী বাংলাদেশিরা। এ কারণে সন্ধ্যা থেকে মেলরোজ বলরুম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।
কনসার্টের শুরুতে স্থানীয় শিল্পীরা নত্যৃ ও ফ্যাশন শো করে। এরপর মঞ্চে এসে নিজের জনপ্রিয় গানগুলো গাইতে থাকেন জেমস। একে একে ১০টি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জেমস। 


কনসার্টের উপস্থাপনায় ছিলেন শায়লা ইফতেখার। মাঝে বিরতিতে অনুষ্ঠানের স্পন্সরদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এসএমপির কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান জামান, মো. শাহনেওয়াজ, রাহাত আল মুক্তাদির, রোকন হাকিম, মাকসুদ চৌধুরী, সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ আল মুক্তাদির, ইফতেখার ইভান প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV