Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নতুন কোম্পানি অ্যালফাবেটের অধীনে চলে যাবার পর পাল্টে গেল গুগলের লোগো ও আইকন

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: September 2, 2015 | 12:07 PM

নতুন কোম্পানি অ্যালফাবেটের অধীনে চলে যাবার পর এবার পাল্টে গেল সার্চ জায়ান্ট গুগলের লোগো। গতকাল গুগল সার্চের হোমপেইজে নতুন লোগো ও আইকনের দেখা মিলে। লোগোতে ১৭ বছর ধরে ব্যবহার করে আসা পাঁচটি বর্ণের নীল, লাল, হলুদ, সবুজ রঙ পরিবর্তিত হয়নি। শুধুমাত্র বর্ণগুলোর স্টাইলে কিছুটা পরিবর্তন এসেছে। এ খবর দিয়েছে বিবিসি। গুগল জানিয়েছে, বিভিন্ন আকারের ডিভাইসে লোগোটি আরও ভালোভাবে কাজ করবে। এছাড়া আইকন হিসেবে আগের ছোটো হাতের ‘জি’র বদলে বড় হাতের ‘জি’ অক্ষরটি ব্যবহৃত হবে। তবে এ ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন এসেছে। আগের আইকনটির ব্যাকগ্রাউন্ডে নীল ও ‘জি’ অক্ষরটি সাদা রঙের ছিল। কিন্তু এবার বড় হাতের ‘জি’ শব্দটি চারটি ভিন্ন রঙের সমষ্টিতে তৈরি। ব্যাকগ্রাউন্ড সাদা রঙের। গুগল নিজেদের অফিসিয়াল ব্লগে এ পরিবর্তনের ঘোষণা দেয়। গুগলের মতে, এ লোগোটি ‘সাধারণ, বিশৃঙ্খলামুক্ত, রঙিন ও বন্ধুসুলভ’ এবং গুগলকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে। সর্বশেষ ২০১৩ সালে গুগল তাদের লোগো পরিবর্তন করে। সমালোচক মার্ক সিনক্লেয়ার বলেছেন, এ পরিবর্তনটি তাৎপর্যপূর্ন। কেননা, এর আগে অনেক টেক-জায়ান্ট সরল লোগো বেছে নিলেও, গুগল নেয়নি। কিন্তু অ্যালফাবেটের অধীনে চলে যাবার কয়েক সপ্তাহ পরই এ সিদ্ধান্ত নিল গুগল।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV