Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য প্যাটারসন সিটির বোর্ড অব এডুকেশনের নির্বাচনে সেরা প্রার্থীকে ভোট দিন‘ : বাংলাদেশী-আমেরিকান সামরান

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: November 4, 2017 | 4:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউর্জাসি : আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত নিউজার্সির প্যাটারসন বোর্ড অব এডুকেশনের নির্বাচন। ওই নির্বাচনে কমিশনার প্রার্থী হয়ে ভোটারদের মন জয় করতে মাঠ কাপিয়ে বেড়াচ্ছেন প্যাটারসন সিটির বোর্ড অফ অ্যাডজাস্টমেন্টের বর্তমান কমিশনার বাংলাদেশী-আমেরিকান জয়েদ রহিম (সামরান)। বাংলাদেশী ও হিস্পানিক ভোটার অধ্যুষিত প্যাটারসনের বোর্ড অব এডুকেশনের কমিশনার পদে তিনি হিস্পানিক-আমেরিকান প্রার্থী জোএল রামিরেজ-এর সাথে জোটবদ্ধ হয়ে নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কমিশনার নির্বাচিত হলে কীভাবে সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য বোর্ড অব এডুকেশনে কাজ করবেন, কিভাবে সমস্যা-সংকটের সমাধান করবেন- সে সব পরিকল্পনা নিয়ে তারা তাদের ইউনিয়ন এভিনিউর নির্বাচনি কার্যালয়ে একান্তে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু সঙ্গে। শুরুতেই এক প্রশ্নের জবাবে জয়েদ রহিম (সামরান) বলেন, সংগঠক হিসেবে অনেক বছর ধরে কমিনিউটির সাথে কাজ করে যাচ্ছি। সৎ মানুষ বলে আমার সুনাম আছে। এই সুনাম কোনভাবেই নষ্ট করবো না। নষ্ট হতে দেবো না। ‘বরং জনগণের পাশে থেকে শিক্ষার প্রসার ঘটিয়ে নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য ৩ বছর কাজ করবেন।’ এমন প্রতিশ্রুতি দিয়ে জয়েদ রহিম (সামরান) ও জোএল রামিরেজ প্যাটারসন সিটির ভোটারদেরকে বলেন, আপনাদের কাছে অনেকে অনেক কথা বলবে, লোভ দেখাবে কিংবা চাপ আসতে পারে। আপনারা চাপ বা লোভের কাছে নতিস্বীকার করবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে যাকে যোগ্য মনে করেন, যে পাশে থেকে আপনাদের জন্য কাজ করবে বলে মনে করেন তাকে ভোট দেবেন।

জয়েদ রহিম (সামরান) ও জোএল রামিরেজ আরো বলেন, আমাদের ওপর আস্থা রেখে নির্বাচিত করুন, আমরা প্যাটারসন বোর্ড অব এডুকেশনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করবো। আমাদেরকে ভালো লাগলে ভোট দেবেন, অন্যকেও ভোট দিতে অনুরোধ করবেন।

এসময় তারা আরও বলেন আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত প্যাটারসন সিটির বোর্ড অব এডুকেশনের নির্বাচনে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐকবদ্ধ ভাবে কাজ করে সুপরিকল্পিতভাবে একটি সুন্দর আদর্শ বোর্ড অব এডুকেশনে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহন করব ।আজীবন মানুষের সেবক হিসেবে কমিনিউটির শিক্ষার উন্নয়নের পাশাপশি আদর্শ সমন্বয়কারী হয়ে সিটিতে বসবাসকারী সকল কমিউনিটির মধ্যে সমন্নয় সাধন করে সকল নাগরিকের সম্মান ধরে রাখবো। ভোটারদের মূল্যায়ন করবো, কমিনিউটির স্বার্থ বিরোধী কোনো কাজ করবো না।

আমরা বিশ্বাস করি বোর্ড অব এডুকেশনের নির্বাচনে প্রার্থীই বড়। ভোটারগণ যদি অনুগ্রহ করে অভিজ্ঞতা বিবেচনায় নেয়, সে দিক থেকে দৌড়ে আমাদরই এগিয়ে থাকার কথা। বহু বছর ধরে আমরা মানুষের মধ্যে যাই, তাদের সঙ্গে কথা বলি। তারপরও নাগরিকরা যাকে সেরা মনে করবেন তাকেই ভোট দেবেন। লেট দ্য বেস্ট ম্যান উইন।

জয়েদ রহিম (সামরান) বলেন, প্যাটারসন সিটির ভোটারা কয়েকজন ভালো কমিশনার চান। যাদের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে আমরা এজন্য বলছি যে আপনারা জানেন যে প্যাটারসন সিটির ২নং ওয়ার্ডের কাউন্সিলম্যান বালাদেশী আমেরিকান শাহীন খালিকের প্রতিষ্ঠিত সেবাধর্মী প্রতিষ্ঠান নিউজার্সি হেলপ সেন্টারের মাধ্যমে আমি অনেক দিন যাবৎ কমিনিউটিতে সার্ভিস দিয়ে আসছি । তাই আমি মনে করি যার অভিজ্ঞতা আছে, যার ওপর ভরসা করা যায় এমন কাউকেই কমিশনার হিসেবে চায় ভোটাররা। আশা করি ৭ তারিখ তারা সঠিক ব্যক্তিকেই ভোট দেবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV