Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘নবদিগন্ত’ ও ‘কাব্য তরী’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন : একুশের সাথে বইয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: March 4, 2017 | 10:21 AM

সুবীর কাস্মীর পেরেরা, মেরিল্যান্ড : বাংলা কবিতা আসরের দুই বাংলার কবিদের কবিতা নিয়ে কাব্য গ্রন্থ নবদিগন্ত প্রকাশ করেছে দে’জ পাবলিশার্স কলকাতা। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত এই গ্রন্থের সম্পাদনা করেছেন সুখেন্দু মাইতি। বাংলাদেশ-ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দুই বাংলার কবিদের সমন্বয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, মেরিল্যান্ড। ভয়েস অব আমেরিকার সাংবাদিক, সংবাদ বিশ্লেষক সরকার কবীর উদ্দিন কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। ঠিক একই সময়ে সুবীর কাস্মীর পেরেরা এর এক ঝাঁক সনেট নিয়ে প্রকাশিত কাব্য তরী গ্রন্থের মোড়কও উন্মোচন করা হয়। বনি লিওনার্ড পালমা এর রচনা ও পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সরকার কবীর উদ্দিন মোড়ক উন্মোচন কালে তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মহান একুশের সাথে বইয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আজকের একুশে উদযাপনের সাথে কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশেষ তাৎপর্য বহন করে। এই সময় তিনি নবদিগন্ত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পাশাপাশি বই বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন, বিপুল এলিট গনছালভেস, বিভাস ফ্রান্সিস রোজারিও, শ্যামল ডি’কস্তা ও ডেনিস ডমিনিক রোজারিও।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV