Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নববর্ষে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হবে ৩২৭ মিলিয়ন, বিশ্বের ৭.৪৪ বিলিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: December 29, 2017 | 3:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নতুন বছরের প্রথম দিন (২০১৮ সালের ১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হবে ৩২৭ মিলিয়ন তথা ৩২ কোটি ৭০ লাখ। ঠিক এক বছর আগের তুলনায় তা ০.৭১ শতাংশ তথা ২৩ লাখ বেশি। অর্থাৎ গড়ে প্রতি ৮ সেকেন্ডে একজন করে যুক্ত হয়েছে মোট জনসংখ্যায়। অপরদিকে মারা গেছেন প্রতি ১০ সেকেন্ডে একজন করে। এছাড়া গত এক বছরে প্রতি ২৯ সেকেন্ডে একজন করে ইমিগ্র্যান্ট এসেছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্র সেনসাস ব্যুরো বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য দিয়েছে। এতে বলা হয়, একইদিন অর্থাৎ ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৭.৪৪ বিলিয়ন। এক বছরের ব্যবধানে বৃদ্ধির হার ১.০৭ শতাংশ।

সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী জনঅধ্যুষিত ৪ অঙ্গরাজ্যের অন্যতম হলো নিউইয়র্ক। অপর রাজ্যসমূহ হচ্ছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডা।

ওয়াশিংটন ডিসিভিত্তিক থিঙ্কট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউটের ডেমগ্রাফার উইলিয়াম ফ্রে (William Frey, a demographer with the Brookings Institution based in Washington D.C ) এ প্রসঙ্গে জানায়, ‘১৯৩০ সালের পর গত দু’বছর থেকেই যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধিতে মন্থর গতি পরিলক্ষিত হচ্ছে। সে সময় অর্থনৈতিক পরিস্থিতির কারণে জনসংখ্যা বৃদ্ধিতে মন্থর গতি এসেছিল। আর এখন ঘটছে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাওয়ায়। এর ফলে এটাই প্রতিয়মান হচ্ছে যে, প্রত্যাশা অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না।’

সর্বশেষ সেনসাস দিবস ছিল ২০১০ সালের ১ এপ্রিল। ১০ বছর পর আবারও আনুষ্ঠানিকভাবে সেনসাস রিপোর্ট প্রকাশিত হবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধি অনুযায়ী। অর্থাৎ আরও দু’বছর বাকি রয়েছে পরিপূর্ণ সেনসাসের। সর্বশেষ সেনসাসের পর যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে ১৮ মিলিয়ন অর্থাৎ এক কোটি ৮০ লাখ।

সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, আসছে ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৭৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ অর্থাৎ এক বছর আগের চেয়ে ৭ কোটি ৮৫ লাখ ২১ হাজার ২৮৩ জন বাড়বে। গত এক বছরে প্রতি সেকেন্ডে বিশ্বে জন্মগ্রহণ করেছে ৪.৩ জন। অপরদিকে মারা গেছেন ১.৮ জন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV