নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা : বর্তমান কমিটির মেয়াদ ৩ মাস বর্ধিত, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর
https://www.facebook.com/USANewsNY/videos/194659288148596/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সভায় বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ ৩ মাস বর্ধিত করণ সহ আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। গত রোববার ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য এডভোকেট কায়্যূম চৌধুরী, বজলুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী, সাবেক সভাপতি কেরামত আলী, সিনিয়ার সহ সভাপতি জামাল হুসেন, সংগঠনের কর্মকর্তা আবদুল বাছির খান, আবুল কালাম আজাদ, আবুল কাসেম মজুমদার, সাব্বির কাজী, রুকন হাকিম, শাহ গোলাম রাহিম শ্যামল, গোলাম মুহিত, ইমরান আলী, মোহাম্মদ আজমান আলী, মোহাম্মদ সাব্বির হোসেন, আবুল কালাম দুদু, লকুস আলী, সৈয়দ আবদুল মুহিত, শিহাব আহমেদ, শাহ বেলাল আহমেদ, খসরু প্রমুখ।


সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ ৩ মাস বর্ধিত করে আগামী ১৬ মার্চ পর্যন্ত করা হয়। আসন্ন নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয় ১৫ ডিসেম্বর।
সভায় নবীগঞ্জ-বাহুবল থেকে নির্বাচিত সাবেক সাংসদ মরহুম হাজী আবদুল মুসাব্বিরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন হাজী কেরামত আলী।
উল্লেখ্য, সাবেক এমপি হাজী আবদুল মুসাব্বির গত ২৭ নভেম্বর দেশে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)।
সভায় সংগঠনের নির্বাচন কমিশন, কার্যকরী কমিটির সদস্যসহ বিপুল সখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








