Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: July 26, 2016 | 12:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সভায় বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়েছে। ব্রঙ্কসের নান সেক রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানান হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির উপদেষ্টা মোবাশ্বির হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক শাহ গোলাম রাহিম শ্যামল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য শেখ আকতার হোসেন প্রমুখ।
সভায় বাংলাদেশে গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান হয়। এসময় বক্তারা বলেন, ইসলামের নামে মানুষ হত্যা কারীরা মুসলিম হতে পারে না। শান্তি ও মানবতার ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা একটি বৈশ্বিক সমস্যা। এটার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কতিপয় লোক বাংলাদেশের মানুষকে এ বিষয়ে প্রভাবিত ও বিভ্রান্ত করে জঙ্গি বানাচ্ছে।
সভায় আগামী ২২ আগস্ট সোমবার বিকেলে নান সেক রেস্টুরেন্টে বিশেষ সভার তারিখ নির্ধারণ করা হয়। ওই সভায় সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV