নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির সভায় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের কার্যকরী কমিটি ২০১৯-২০ এর প্রথম সভা গত ৬ই জানুয়ারী জ্যাকসন হাইটসের টক্ অফ দা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি: নুরুল হকের সঞ্চালনায় সভায় শুরুতেই নরসিংদী -৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে হ্যাটট্রিক বিজয় সহ চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় প্রবাসী নরসিংদীবাসী এবং নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর পক্ষ থেকে।
গুরুত্বপুর্ণ এই সভায় জাকজমকপুর্ণ অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিষেক উপলক্ষ্যে সংগঠনের সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ কে আহবায়ক, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক বাবুলকে সদস্য সচিব এবং সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি শক্তিশালী উপকমিটি গঠন করা হয়। এছাড়াও উক্ত সভায় কার্যকরী কমিটির শূন্য পদ পূরণ এবং ২০১৯ সালের বিভিন্ন কার্যক্রমের (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন,পহেলা বৈশাখ উদযাপন, বার্ষিক কিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল, বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী এবং বিজয় দিবস ও বাৎসরিক সাধারণ সভার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।সংগঠনের জন্য একটি আধুনিক ওয়েবসাইট নির্মাণ এবং নট ফর প্রফিট ৫০১-সি (৩) সার্টিফিকেট অর্জনের নিমিত্তে আবেদনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও নতুন উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ও সদস্যদের মতামত গৃহীত হয়।
কার্যকরী পরিষদ ২০১৯-২০ এর উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ জাহিদুল হক খান (অরুন), সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ, সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন খন্দকার ও সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান (মুকুল), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক বাবুল, কোষাধক্ষ মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম কামাল, মহিলা সম্পাদিকা মাসুম আক্তার, কার্যকরী সদস্য মোঃ মতিউর রহমান।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights