নর্থ ডাকোটার বেইলুলাহ হাই স্কুল শিক্ষিকা ছাত্রের কাছে পাঠালেন বুকখোলা ছবি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার বেইলুলাহ হাই স্কুলের গণিতের শিক্ষিকা কেলসি শমিডট (২২) মাত্র ১৭ বছর বয়সী এক ছাত্রের কাছে নিজের টপলেস বা বুকখোলা ছবি পাঠালেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তাকে চাকরি হারাতে হয়েছে। এ জন্য তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। শুধু যে তিনি বুকখোলা ছবি পাঠিয়েছেন নিজের ছাত্রকে তা-ই নয়, পাশাপাশি তাকে আমন্ত্রণ জানিয়েছেন গ্রুপে ঝেলা যায় নগ্নতা বিষয়ক এমন একটি গেমে। ওই ছাত্রকে তিনি যেসব ছবি পাঠিয়েছেন তাতে তার শরীরের উপরের অংশ সামান্য চুল দিয়ে ঢাকা। আরেকটি ছবিতে তাকে দেখা যায় নগ্ন পায়ে। তাতে লেখা ‘গেট এ গ্রুপ অ্যান্ড প্লে ন্যাকেড হাইড অ্যান্ড সিক’।
বিষয়টি গত বছর পুলিশের কাছে জানায় ওই ছাত্র। তবে বিলম্বে খবরটি প্রচার করেছে ডিকিনসন প্রেস। এতে বলা হয়েছে, কম্পিউটার ও অন্যান্য উপায় অবলম্বন করে অপরাধ করেছেন ওই শিক্ষিকা। এ জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চলছে মামলা। তার আইনজীবী এর আগের একটি শুনানিতে বলেছেন, দুর্ভাগ্যজনক হলো এটা সবার জন্য একটি অনাকাঙ্খিত পরিস্থিতি। শিক্ষিকা শমিডটের ফেসবুক পেজ অনুযায়ি তিনি সেইন্ট মেরি ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট। এটি সান ফ্রান্সিসকোতে অবস্থিত। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তার স্কুল কোনো মন্তব্য করে নি। অন্যদিকে আইনগত কারণে ওই ছাত্রের নাম প্রকাশ করা হয় নি। আগামী মাসে আবার আদালতে তোলার কথা রয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে।
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ