Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নাগরিকত্ব আইন সংশোধনের দাবীতে নিউইয়র্কে প্রতিবাদ সভা : নাগরিকত্ব আইন প্রবাসীদের শত্রু বানানোর আইন

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: January 31, 2017 | 7:38 AM

নিউইয়র্ক : নাগরিকত্ব আইন সংশোধনের দাবীতে নিউইয়র্কে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশের মন্ত্রীসভা কর্তৃক অনুমোদীত প্রস্তাবিত নাগরিকত্ব আইন মানবতা বিরোধী, বৈষম্য বিরোধী ও প্রবাসী নাগরিকদের অধিকার এবং কর্তৃত্ব হরণের আইন। এই আইন বিশ্বব্যাপী বসবাসরত প্রবাসীদের স্বার্থবিরোধী। নাগরিকত্ব আইন প্রবাসীদের সাংবিধানিক ও নাগরিক অধিকারের পরিপন্তি। প্রবাসী বাংলাদেশীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার বৈষম্যমুলক আইন। প্রবাসে বসবাসরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মকে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের পথ বন্ধ করে দেয়ার আইন। অমানবিক তথাকথিত নাগরিকত্ব আইন, বিশ লাখ প্রবাসী বাংলাদেশী অভিবাসীকে রাষ্ট্রহীন করে দেয়ার মাধ্যমে পূর্বপুরুষদের জন্মমাটির শেখড় ওপড়ে ফেলার আইন। অমানবিক মানবতাবিরোধী অসাংবিধানিক আন্তর্জাতিক আইন বিরোধী প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধন করতে হবে। মানবতাবিরোধী, অধিকার বিরোধী, জঘন্য নাগরিকত্ব আইন নামক, কালো আইনের মাধ্যমে প্রবাসীদের রাষ্ট্রহীন করার পাশাপাশি, প্রবাসীদের সহায় সম্পত্তি লুঠপাটের আইন। লুঠপাটের নিয়ামক শক্তি হিসেবে প্রণীত এই আইনের ধারা ও বিধি বিধান দ্রুত সংশোধন করতে হবে। নতুবা বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলতে বাধ্য হবেন। এবং সরকারকে সকল অনাকাঙ্খিত ঘটনার জন্য দ্বায়ভার বহন করতে হবে।
বিশ্বব্যাপী বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থবিরোধী, প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবীতে, স্বদেশ প্রেমী যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে, আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
“প্রবাসীদের অধিকার রক্ষা করো, নাগরিক আইন সংশোধন করো” শ্লোগানকে সামনে রেখে ৩০ জানুয়ারী সোমবার রাত সাতটায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা ওজনপার্কে অনুষ্টিত আলোচনা ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, কমিউনিটি নেতা আলহাজ্ব বদরুল হোসেন খান। তরুণ সংগঠক ও সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেনের পরিচালনায় সভার শুরুতে নাগরিকত্ব আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠক সাংবাদিক ও সমাজ অনুশীলক শরিফুল হক মনজু।
সভায় বক্তারা উদ্বেগ উৎকণ্টার সাথে বলেন, নাগরিকত্ব আইন প্রবাসীদের শত্রু বানানোর আইন। যেমনটি অর্পিত সম্পত্তি নামক কালো আইনের মাধ্যমে মানুষের অধিকার কর্তৃত্ব হরণ করা হয়েছে। নিজ দেশ জন্মমাটিতে বসবাস ও দেশের জন্য জীবণ উৎসর্গ করার পরও নিজের ভিটেমাটিতে যেমন মালিকানার অধিকার নেই। ঠিক তেমনি ভাবে প্রস্তাবিক নাগরিক আইনটি সংসদে পাশ হলে, অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশীরাও হারাবেন সহায় সম্পত্তি। পাশাপাশি হবেন দেশের শত্রু।
অন্যন্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা একলিমুজ্জান নুনু, আব্দুল মতিন, বিয়ানীবাজার সোসাইটির সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সোসাইটির সভাপতি মাকসুদুল হক ছানু, বিয়ানীবাজার সোসাইটির সাবেক সাধারন সম্পাদক সামসুদ্দিন আহমদ, বিয়ানীবাজার সোসাইটির উপদেষ্টা মোস্তফা কামাল, আহমদ মোস্তফা বাবুল, বিশিষ্ট কমিউনিটি নেতা কায়সার আহমদ, ক্রীড়া সংগঠক ও রাজনীতিক মোহাম্মদ খসরুল হক, শিক্ষানুরাগী ও জাপার কেন্দ্রীয় সদস্য আব্দুন নুর, সমাজসেবী সাব্বির আহমদ, ফুলতলী মসজিদেও কোষাধ্যক্ষ সেবুল আহমদ, বিয়ানীবাজার সোসাইটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন প্রমূখ।
সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় গৃহিত নাগরিকত্ব আইনের প্রবাসী বাংলাদেশী ও দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং তাদের ভবিষ্যত প্রজন্মের প্রতি বৈষম্য ও হয়রানীমূলক সকল ধারা সংশোধনের দাবী জানান। অন্যতায় প্রবাসীরা তাদের মৌলিক নাগরিক অধিকারের দাবিতে হুশিয়ারী উচ্চারন করেন। এছাড়া সভায়, বাংলাদেশ সোসাইটিসহ অন্যান্য কমিউনিটি সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন করে, ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV