নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার নতুন কমিটি
নিউইয়র্ক : নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মো. রফিকুল ইসলাম সভাপতি ও মির্জা ফরিদ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার নির্মল পাল, নির্বাচন কমিশনার আসাদুল বারী ও এ কে এম নূরুল হক নতুন কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও অন্য পদে নির্বাচিতরা হলেন মোহাম্মদ এম এ করিম সিনিয়র সহসভাপতি, মো. হাবিবুর রহমান সহসভাপতি, মশিউর রহমান সহসভাপতি, ফায়সাল হক দোলন সহসাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী হোসেন কোষাধ্যক্ষ, জাহিদুর রহমান জনি সাংগঠনিক সম্পাদক, মোস্তফা জামান প্রচার সম্পাদক, সুহিন আলী ক্রীড়া সম্পাদক, বাবলী হক সাংস্কৃতিক সম্পাদক, নাসিমা আক্তার লিলি মহিলাবিষয়ক সম্পাদক, রমিজ উদ্দিন বাবলু আপ্যায়ন সম্পাদক এবং মো. আবদুল আউয়াল, মোহাম্মেদ এম এ রহমান, মো. শরিফ হোসেন তনয়, সুহেল আহমদ, খালেদ আখতার ও মোসাম্মৎ সুলতানা কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপিত মো. রফিকুল ইসলাম সংগঠনের স্বার্থে কাজ করার পাশাপাশি সদস্যদের জন্য ২০টি কবর কেনার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে তিনি নিজে পাঁচটি কবরের মূল্য পরিশোধ করবেন বলে ঘোষণা দেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!