নারীদের আকর্ষন করতে জুতা আকৃতির চার্চ
ওপর থেকে দেখলে মনে হবে, বিরাট আকৃতির কাচের তৈরি হাই হিল একটা জুতা রাখা আছে মাঠের মধ্যে। ভাস্কর্য বা শিল্পকর্ম বলে মনে হলেও আসলে এটা একটা চার্চ। অদ্ভুত ধারণার এই উপাসনালয়টি নির্মান করা হয়েছে তাইওয়ানে। আর এমনটা করার পেছনে কারণ হলো চার্চে আরও বেশি নারীদের আকর্ষন করা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৩২০ টিরও বেশি টিন্টেড গ্লাস প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে এই স্থাপনা। উজ্জল নীল রংয়ের এই স্থাপনাটি প্রস্থে ৩৬ ফুটেরও বেশি। আর এটা নির্মানে ব্যয় হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ডলার। ৮ ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই চার্চ। এটা নির্মান করেছে তাইওয়ানের দক্ষিণপশ্চিম উপকূলীয় অঞ্চলের স্থানীয় সরকার। প্রশাসনের রিক্রিয়েশন সেকশন ম্যানেজার প্যান সুয়েই-পিং বলেন, চার্চটি গতানুগতিক সেবার জন্য ব্যবহৃত হবে না। বরং ব্যবহার করা হয়ে নবদম্পতিদের বিয়ের আগের ফটো শ্যুট আর বিয়ের অনুষ্ঠানের জন্য। ইতিমধ্যে এটা আকর্ষনীয় একটি স্থানে পরিনত হয়েছে। মানুষজন এটা দেখতে আসছেন। ছবি তুলছেন। মিস. প্যান আরও বলেন, আমাদের পরিকল্পনায় আমরা এটাকে সুখময়, রোমান্টিক একটি স্থান হিসেবে তৈরি করতে চেয়েছি। প্রত্যেক মেয়েই চিন্তা করেন, বধুবেশে তাদের দেখতে কেমন লাগবে। তবে, জুতার আকৃতিকে স্থাপনা তৈরির পেছনে স্থানীয় একটি প্রচলিত গল্পও রয়েছে। ঘটনাটা ৬০ এর দশকের। ২৪ বছরের এক মেয়ে। নাম ওয়াং। দরিদ্র অঞ্চল থেকে আসা ওয়াং ব্ল্যাকফুট রোগে ভুগছিল। এ রোগের কারণে তার দুটো পা’ই কেটে ফেলতে হয়েছিল। একারণে তার বিয়ে বাতিল হয়ে যায়। সে অবিবাহিত থেকে যায়। আর নিজের বাকি জীবন কাটিয়ে দেয় একটি চার্চে। তার স্মৃতির প্রতি সম্মান দিতেই বেছে নেয়া হয়েছে হাই হিল জুতার আকৃতি। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!