Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নারীদের মসজিদে নামাজ আদায়ের চেয়ে ঘরে নামাজ আদায় উত্তম : আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট আয়োজিত আল্লামা ফুলতলী সাহেব কিবলার ইসালে সাওয়াব মাহফিলে জালাল সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: February 3, 2017 | 6:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আল্লামা ফুলতলী সাহেব কিবলার ইসালে সাওয়াব মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জালাল সিদ্দিক নারীদের মসজিদে নামাজ আদায়ের চেয়ে ঘরে নামাজ আদায় উত্তম বলে মন্তব্য করেছেন। ব্রঙ্কসে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে স্থানীয় সময় ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলার ইসালে সাওয়াব মিলাদ মাহফিল ২০১৭। এ উপলক্ষে এদিন সন্ধ্যে ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত পার্কচেস্টারের ১৯২৪ ম্যাকগ্র এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি এবং ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়ার পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক ও মাওলানা মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
মাহফিলে প্রধান অতিথি আল্লামা জালাল সিদ্দিক নারীদের মসজিদ ও ঈদ জামায়াতে নামাজ আদায় করাকে পর্দার খেলাপ বলে উল্লেখ করে বলেন, নারীদের ঘরে নামাজ আদায় করাই উত্তম। মসজিদ কিংবা ঈদ জামায়াতে নারীদের নামাজ আদায়ের সময় তাদের রূপ-সৌন্দর্য বিকশিত হয়ে পরে। এতে সোওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কা তৈরী হয়। তিনি বলেন, নারীদের মসজিদে নামাজ আদায়ের চেয়ে ঘরে নামাজ আদায়ে সোওয়াব অনেক বেশি। আল্লামা জালাল সিদ্দিক বলেন, নবী (সা.) এবং সাহাবীরা নারীদের মসজিদে নামাজ আদায়ে নিরুৎসাহিত করতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আল্লামা ফুলতলী সাহেব কিবলার বাড়ির আঙিগনায় মসজিদ থাকা সত্তেও কখনো তার বিবি মসজিদে নামাজ আদায় করেন নি। নারীদের মসজিদে নামাজ আদায়ের বিধান থাকলে আল্লামা ফুলতলী সাহেব কিবলা তার বিবিকেই সর্বপ্রথম মসজিদে নামাজ পড়তে বলতেন।
আল্লামা জালাল সিদ্দিক ডা. জাকির নায়েকের সমালোচনা করে বলেন, ডা. জাকির নায়েক কোন আলেম নন। তার ভেষভুষায়ও আলেমের কোন লক্ষণ নেই। তিনি কুরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। বিধর্মীদের পারপাস সার্ভ করছেন। এজন্য মুসলমানদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আল্লামা জালাল সিদ্দিক বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। কিন্তু বর্তমানে মুসলমানরা খুব কঠিন সময় পার করছেন। তিনি সবাইকে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন।
মাহফিলে বক্তারা বলেন, কতিপয় আলেম নামধারী ব্যক্তি মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত হিসেবে উল্লেখ করে তা পালন না করার জন্য মুসলমানদের মনগড়া ফতোয়া দিচ্ছেন। তারা বলেন, স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা যেখানে মহানবী (স.)র প্রতি দুরুদ ও সালাম পেশ করেন, সেখানে কতিপয় ফেৎনাবাজ আলেম মিলাদ-কিয়ামকে বিদাত বলে অপপ্রচার করছে। এ ধরনের লোকদের জন্য অপেক্ষা করছে কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি। তারা বলেন, মহানবী (সা.)- কে সৃষ্টি করা না হলে আল্ল¬াহ কিছুই সৃষ্টি করতেন না। মহানবী (সা.)’র প্রতি দুরুদ ও সালাম পেশ করে আমরাই লাভবান হই।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ধর্মপ্রাণ মুসল্লীদের এ মিলাদ মাহফিলে যোগ দেয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। মাহফিলে ফুলতলী (রহ.) এর শানে মুরছিয়া পরিবেশন করেন ক্বারী খালিদ মিয়া।
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেন। পরে মিলাদ শেষে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV