Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নারীর ক্ষমতায়ন ও একজন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: March 12, 2018 | 7:11 AM

নঈম নিজাম : একজন সংগ্রামী নারীর নাম নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী । জন্ম ১৮৩২ সালে। স্বামীর সঙ্গে বিরোধের কারণে পাচঁ বছর পর আর সংসার্ করা হয়নি। সতীনের সঙ্গে ঘর করতে হবে বিধায় যাননি স্বামীর বাড়ি। নিজের বাবার বাড়ির কাছে স্বামীর সম্পদের ওপর আলাদা ঘর তোলেন । কুমিল্লার পশ্চিমগাঁও ত্রিপুরা আদালতে গিয়ে মামলা করে স্বামীর কাছ আদায় করেন এক লাখ টাকা ও সম্পদ। বাবা জমিদার ছিলেন। কম বয়সে বাবাকে হারান। বড় দুই ভাই ছিলেন। মা সিদ্ধান্ত নিলেন পাঁচ সন্তানের মাঝে সবচেয়ে যোগ্য ফয়জুন্নেছাকেই জমিদারির দায়িত্ব দেবেন। তিনি দায়িত্ব নিলেন। সফল হলেন।
কুমিল্লা ও লাকসামে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল করলেন। জলাশয় করলেন। আমাদের গ্রামের বাড়ির কাছে মানিকমুড়া দীঘি ও কাছাড়ি বাড়ি তার নির্মাণ। এই নারী মক্কায় গিয়ে সেখানেও নারীদের নামাজের সুবিধার জন্য আলাদা স্থাপনা, সুপেয় পানি থাকার ব্যবস্থা করেন। এখনকার যুগে নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলা সম্ভব। কিন্তুু সেই সময় নারীর এই সাফল্য বিস্ময়কর। নারী দিবসে এই অসাধারণ ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা। আশা করছি, রাষ্ট্র আগামীতে তাঁকে আরও মূল্যায়ন করবে। তাঁর আত্মজীবনী ঠাঁই পাবে শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে।
পরিচিতি : বাংলাদেশ প্রতিদিন সম্পাদক/ফেসবুক থেকে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ