Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নারী অধিকার রক্ষা ও ক্ষমতায়নই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার আবশ্যিক পূর্বশর্ত : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: March 24, 2017 | 11:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ২০০০ সালে বাংলাদেশের গৃহীত প্রাথমিক পদক্ষেপের ফসল হিসেবেই নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের ল্যান্ডমার্ক রেজুলেশন ১৩২৫ গৃহীত হয়। বাংলাদেশ বিশ্বাস করে নারী অধিকার রক্ষা ও নারীর ক্ষমতায়নই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার আবশ্যিক পূর্বশর্ত” – ২৪ মার্চ জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন দ্যা স্টাটাস অফ উইমেন (সিএসডব্লিউ) এর চলতি ৬১তম সেশনের শেষদিনে ‘Leveraging Women’s Potential for Sustaining Peace’ বিষয়ক এক সাইড ইভেন্টে একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। টেকসই শান্তি বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে প্রথমবারের মত আয়োজিত এই সাইড ইভেন্টে বাংলাদেশ স্থায়ী মিশনের সাথে সহ-আয়োজক ছিল কানাডা মিশন। আর এতে সহযোগিতা প্রদান করে ইউএন উইমেন ও জাতিসংঘের পিস বিল্ডিং সাপোর্ট অফিস।
স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তব্যে বলেন, “আমরা দেশের সকল স্তরের নারীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নারীরা স্বাধীনভাবে কাজ করবে, সমাজে অবদান রাখবে এবং স্থায়ী শান্তির পথে যে সকল বাধা রয়েছে তা দূর করে জাতীয় জীবনে শান্তির সংস্কৃতি ও অহিংসাকে আরও বেগবান করবে। একথা নি:সন্দেহে বলা যায় যে ৪৫ বছর আগের সদ্য স্বাধীন, যুদ্ধবিধ্বস্থ ও ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে আমরা এ পর্যায়ে আনতে পেরেছি জাতি গঠন ও জাতীয় উন্নয়নে নারীর কৌশলী ভূমিকার কারণে। সমাজে নারীর ক্রম অগ্রগতির ক্ষেত্রে গৃহীত প্রতিটি আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশ সবসময়ই সামনের সারিতে থেকে লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যা আজ প্রমাণিত”।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই নারীদের মা, শিক্ষক, সেবাদানকারী, সামজকর্মী, জন প্রতিনিধি, উদ্যোক্তা ও কর্মী এবং সমাজ পরিবর্তনের প্রতিনিধি হিসেবে বহুমূখী ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে যাচ্ছেন মর্মে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী, কানাডা মিশনের চার্জ দ্য আফেয়ার্স রাষ্ট্রদূত মিখায়েল ডগলাস গ্রান্ট, পিস বিল্ডিং সার্পোট অফিসের উপ-পরিচালক মিজ্ মারি ইয়ামাসিতা, ইউএন এন ইউমেন এর প্রতিনিধি মিজ্ ম্যারি ওকুমু এবং এডুকেয়ার লাইবেরিয়া’র নির্বাহী পরিচালক মিজ্ ডেওলা ফ্যামাক এই সাইড ইভেন্টে প্যানেলিস্ট হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV