Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নারী দিবসে প্রবাসের অন্যতম আইটি প্রযুক্তি প্রতিষ্ঠান পিপল এন টেকের স্কলারশিপ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: March 11, 2017 | 2:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রবাসের অন্যতম আইটি প্রযুক্তি প্রতিষ্ঠান পিপল এন টেক স্কলারশীপ প্রদানের ঘোষণা দিয়েছে। পিপল এন টেকের এর ফারহানা হানিপ এই স্কলারশীপ ঘোষণা করে বলেন, ৩ জন নারীকে জনপ্রতি ৪ হাজার ডলার করে মোট ১২ হাজার ডলার স্কলারশীপ দেয়া হবে। সেই সাথে ডাটাবেইজ এ্যাডমিনিস্ট্রেটর কোর্সের জন্য ঘোষণা করেছে ১৫০০ ডলারের ডিসকাউন্ট। প্রবাসের আইটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম পিপল এন টেক শুরু করতে যাচ্ছে ডাটাবেইজ এ্যাডমিনিস্ট্রেট কোর্সের নতুন ব্যাচ। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবু বকর হানিপ জানান, ডাটাবেইজ এ্যাডমিনিস্ট্রেটর খুবই আকর্ষনীয় একটি চাকরি যাতে কিনা একজন স্পেশাল সফটওয়ার ব্যবহার করে একটি কোম্পানির গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষন ও বিন্যাস করার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, আমাদের এ প্রতিষ্ঠান থেকে কানাডা, ভার্জিনিয়া, নিউইয়র্ক, পেনসেলভেনিয়া ও নিউজার্সি সহ বিভিন্ন স্টেটে বসবাসকারী বাংলাদেশী, ভারতীয়, নেপালী, আফ্রিকান সহ বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা ডাটাবেইজ এ্যাডমিনিস্ট্রেটর এর চার মাসের কোর্স করেই চাকরিতে প্রবেশ করছেন। তিনি কোর্সের ডিসকাউন্ট এবং স্কলারশীপ সম্পর্কে বলেন, আন্তর্জাতিক নারী দিবস এবং মেধাবীদের আইটিতে আগ্রহী করে তুলতেই আমরা এই পদক্ষেপ গ্রহন করেছি।

উল্লেখ্য পিপল এন টেকের সুপ্রতিষ্ঠিত প্রশিক্ষন কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে আইটি কোম্পানীর গুরুত্বপূর্ণ পদে আছেন এমন অনেকেই পূর্বে জীবিকা নির্বাহ করতেন অডজব করে। প্রতিবছরই হাজার হাজার নারী-পুরুষ এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানীর আইটি সেকশনে সুনামের সাথে কাজ করছেন। এদের অধিকাংশই বাংলাদেশী অভিবাসী এবং তাদের অকেকেরই বাৎসরিক বেতন ৮০,০০০ থেকে ২,০০,০০০ ডলার। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু থেকে এ পর্যন্ত ৫,০০০ এর অধিক মানুষকে আইটিতে চাকরি পেতে সাহায্য করেছে। এছাড়াও বাংলাদেশী তরুণদের আইটি সেকশনে আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তুলতে পিপল এন টেক ব্রাপক কার্যক্রম গ্রহণ করেছে। কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে রেজুমী তৈরী, ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউর ব্যবস্থা, সার্বক্ষণিক ল্যাব এবং ক্লাস করার সুবিধা। স্কলারশীপের জন্য আবেদন করার সময়সীমা ১০ মার্চ রাত ১১.৫০ মিনিট। আবেদন পত্র [email protected] ই-মেইলে প্রেরণ করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ