Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিঃসঙ্গতা দূর করবে ‘নারী রোবট’

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: April 2, 2013 | 6:45 AM

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের রোবট প্রকৌশলীরা এবার জেমিনয়েড এফ নামের একটি ‘নারী রোবট’ তৈরির উদ্যোগ নিয়েছেন। এটি চোখের ইশারায় সাড়া দিতে পারবে এবং মানুষের শরীরী ভাষা বুঝতে পারবে। এ উদ্ভাবন মানুষের জন্য নতুন ধরনের রোমান্টিক সহচর তৈরির দুয়ার খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে।  ইউরেশীয় (ফিরিঙ্গি) চেহারার জেমিনয়েড এফের রয়েছে নারীসুলভ কমনীয় বৈশিষ্ট্য। চুল ও চোখের রং বাদামি। গালে গোলাপি আভা। উচ্চমাত্রার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সে মানুষের ভালোবাসায় সাড়া দেবে।  ২০০৯ সালে তৈরি লাভ প্লাস নামের একটি কম্পিউটার গেম দেখে জেমিনয়েড এফ তৈরির উদ্যোগ নিয়েছিলেন একদল প্রকৌশলী। দলটির প্রধান অধ্যাপক হিরোশি ইশিগুরো বলেন, পশ্চিমাদের চেয়ে ভিন্ন সংস্কৃতির কারণে জাপানি পুরুষেরা কৃত্রিম জিনিসের প্রেমে পড়তে পারেন। মানুষের আচরণ সম্পর্কে আরও বিস্তারিত জানার লক্ষ্যেই জেমিনয়েড এফ তৈরি করা হয়েছে। নকল মানুষকে (রোবট) পর্যবেক্ষণের মধ্য দিয়ে আসল মানুষকে আরও নিবিড়ভাবে জানা সম্ভব হবে। তবে ভিন্নমতও রয়েছে। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক টমাস ব্রাউন বলেন, নারীর আদলে রোবট তৈরির উদ্যোগে সাফল্য অর্জন কঠিন হবে। কারণ, মানুষের স্বচ্ছন্দ চলাফেলার সঙ্গে রোবটের যান্ত্রিক চলাফেরার বিস্তর পার্থক্য। পার্থে কর্মরত মনোরোগ চিকিৎসক নোয়েল গিবলেট  বলেন, রোবটের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা স্বাস্থ্যকর হবে না। গিবলেট আরও বলেন, মনের মতো কৃত্রিম সঙ্গিনী হয়তো জীবনকে সহজ করবে, কিন্তু তাতে মানুষের সমৃদ্ধি থেমে যাবে। মানুষের মধ্যে পারস্পরিক খাঁটি সম্পর্কের বিকল্প আর কিছু হতে পারে না। সিডনি মর্নিং হেরাল্ড।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ