Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নতুন কনসাল জেনারেল শামীম আহসান

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: March 22, 2014 | 4:13 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের নতুন কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান। এপ্রিলের মাঝামাঝি তিনি কাজে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এরইমধ্যে বর্তমান কনসাল জেনারেল মনিরুল ইসলাম তার বদলির আদেশ পেয়েছেন। তিনি পদোন্নতি পেয়ে মরক্কোর রাষ্ট্রদূত হয়েছেন। শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দিতে তিনি নিউইয়র্ক ছাড়ছেন।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণায়লয় ও কনস্যুলেট সূত্র জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহে নিউইয়র্কে বদলি হয়ে আসছেন নতুন কনসাল জেনারেল শামীম আহসান। তিনি বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুঃবিভাগের মহাপরিচালক। সব কিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি নিউইয়র্ক আসছেন বলে জানিয়েছেন শামীম আহসান। ১৫ এপ্রিলের মধ্যে তাঁর কাজে যোগ দেওয়ার কথা।
শামীম আহসান ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তিনি বিভিন্ন সময় কুয়েত, কাতার, কেনিয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সর্বশেষ তিনি ওয়াশিংটনে মিশন উপ-প্রধানের দায়িত্বে ছিলেন। কূটনীতির ওপর দুটি দুর্লভ বই রয়েছে তার। একই বিষয়ে আরো একটি বই লিখছেন তিনি। খুব শিগগিরই এটি বের হবে। শামীম আহসান ১ সেপ্টেম্বর ১৯৬৬ সালে পিরোজপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি এক কন্যার জনক।
প্রসঙ্গত, দীর্ঘ দুই যুগ পর ১৮ মার্চ ম্যানহাটনের ২১১ ইস্ট ৪৩ স্ট্রিটের ঠিকানা পরিবর্তন করে নতুন ঠিকানায় উঠেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV