Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাফেলোয় ব্যাপক তুষারঝড় : ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: November 19, 2014 | 3:33 PM

ব্যাপক তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে ‘গ্রেট লেকস’ এলাকার ওপর দিয়ে বয়ে গেছে এই তীব্র ঝড়।

এর ফলে প্রায় ৫ ফুট উঁচু হয়ে বরফের স্তর জমেছে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে। দেশটির মোট ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই রেকর্ড করা হয়েছে ভয়ানক মাত্রার শীতল তাপমাত্রা। পাঁচ ফুট উঁচু হয়ে জমাট হওয়া বরফের স্তরের নিচে ঢাকা পড়েছে বাফেলো এলাকা।

কিন্তু এখানেই শেষ নয়। আরও বরফ পরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি দেশটির কোথাও কোথাও সর্বোচ্চ ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ পড়ার আগাম সতর্কতাও দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনই একদিনে ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ জমেনি। তুষার ঝড়ের কারণে নিজেদের বাড়ি-ঘরে এবং গাড়ির ভেতরে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। বুধবার নিউইয়র্কের রাস্তায় অন্তত একশ’রও বেশি গাড়ি আটকা পড়েছে বলে জানানো হয়েছে। রাস্তায় বরফ জমে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ার কারণে পথে প্রচুর দুর্ঘটনা ঘটছে বলেও খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং আটকা পড়া গাড়িগুলোকে সরিয়ে নেয়ার কাজে ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্যকে মোতায়েন করেছে সেখানকার গভর্নর।

নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ট্রেন যোগাযোগ। বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বহু বিদ্যালয়ও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিবিসি বাংলা। বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV