Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের মানুষেরা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: January 31, 2015 | 1:05 PM

চাকরিটা চলে যাওয়ার পর নিউইয়র্ক তো বটেই গোটা দুনিয়ার ওপর থেকেই যেন আস্থা চলে গিয়েছিল ব্রানডন স্ট্যানটনের। কিন্তু মানুষের ওপর আস্থা হারালে মানুষ বাঁচবে কাকে নিয়ে? স্ট্যানটন জানতেন, মানুষ আছে। ডাকার মতো ডাকতে পারলে সেই মানুষেরা ঠিকই মানুষের পাশে দাঁড়ায়। শখের আলোকচিত্রী স্ট্যানটন ২০১০ সালে ‘নিউইয়র্কের মানুষেরা’ নামে একটা ফটোব্লগ গাড়ে তোলেন। তুমুল জনপ্রিয় এই ফটোব্লগ মাত্র আট দিনে গরিব স্কুল শিশুদের শিক্ষা ও মানবিক উন্নয়নে ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করে সবাইকে চমকে দিয়েছে। প্রতিবেদনটি রয়টার্স অবলম্বনে।
১৩ বছর বয়সী স্কুলছাত্র ভিডালের মুখের কথা আর ছবিই হিউম্যানস অব নিউইয়র্ক নামের এই ফটোব্লগকে আলোচনায় নিয়ে আসে। নিউইয়র্কের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এবং দারিদ্র্যপীড়িত একটা এলাকার স্কুলে লেখাপড়া করছে ভিডাল। ফটোব্লগের জন্য ছবি তোলার পর ছেলেটি স্ট্যানটনকে বলেছিল যে ওর স্কুলের অধ্যক্ষই ওর জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষ। অসাধারণ চিন্তাশীল কথাসহ ভিডালের হাসিমুখ ছবিটি রাতারাতি তুমুল জনপ্রিয়তা পায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা সাইটে।
ব্রুকলিনের ব্রাউনসভিলে এলাকার মট হল ব্রিজেস একাডেমির অধ্যক্ষ নাদিয়া লোপেজ। ১৩ বছর বয়সী ভিডালের মতো আরও অনেক ছাত্রছাত্রীর কাছেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তিনি। ছবি: হিউম্যানস অব নিউইয়র্ক ডট কমব্রুকলিনের ব্রাউনসভিলে এলাকার মট হল ব্রিজেস একাডেমির ছাত্র ভিডাল স্কুল অধ্যক্ষ নাদিয়া লোপেজ সম্পর্কে বলে, ‘আমরা সমস্যায় পড়লে তিনি কখনোই আমাদের তাড়িয়ে দেন না।’ ভিডাল বলেছে, ‘তিনি আমাদের তাঁর অফিসরুমে ডেকে নেন এবং বোঝান আমাদের চারপাশের এই সমাজটা কীভাবে তৈরি হয়েছে।’ ছাত্রটি আরও বলেছে, স্কুল অধ্যক্ষ লোপেজ ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীকেই একের পর এক দাঁড় করিয়ে সবার কথা শোনেন এবং প্রত্যেককেই বোঝান যে আমরা সবাই-ই কতটা গুরুত্বপূর্ণ।
রাতারাতিই সোশ্যাল মিডিয়া সেলিব্রেটিতে পরিণত হয় ভিডাল। ক্যামেরা হাতে নিউইয়র্কের একটা এলাকায় ঘুরতে ঘুরতেই ভিডালের দেখা পেয়েছিলেন স্ট্যানটন। এভাবেই নিউইয়র্কের পথেঘাটে-পার্কে এই নগরের বাসিন্দাদের ছবি তোলেন এবং তাঁদের মনের কথা, উক্তি, তাঁদের জীবনের ছোট ছোট গল্প হিউম্যানস অব নিউইয়র্ক নামের এই ফটোব্লগে তুলে ধরেন তিনি। ফেসবুকে এই ফটোব্লগের ফলোয়ার বা অনুসারীর সংখ্যা এখন ১ কোটি ২০ লাখেরও ওপরে। এই জানুয়ারির ২০ তারিখে ভিডালের ছবি-কথার পোস্টটিতে প্রায় ১০ লাখ ‘লাইক’ পড়ে।
নিউইয়র্ক নগরে দেখা মেলা নানা মানুষের ছবি তুলে তাঁদের কথা কিংবা জীবনের গল্প তুলে ধরেন আলোকচিত্রী ব্রানডন স্ট্যানটন। একসময়ের এই ভবঘুরে পুরুষটি তাঁর নারী সঙ্গী সম্পর্কে বলছিলেন, ‘১৭ বছর আগে একটা পাহাড় থেকে নেমে আসার সময় মহাসড়কে আমাকে গাড়িতে তুলে নিয়েছিল সে। আর এক মিনিট পর পাহাড় থেকে নামলেই আমি এই জীবনে ওকে পেতাম না!’। ছবি: হিউম্যানস অব নিউইয়র্ক ডট কমএই ঘটনায় দারুণ উদ্দীপনা নিয়ে আলোকচিত্রী স্ট্যানটন স্কুল অধ্যক্ষ নাদিয়া লোপেজের সঙ্গে দেখা করতে যান এবং তাঁর স্কুলের ছাত্রছাত্রীদের সম্ভাবনা ও সংকট নিয়ে কথা বলেন। স্কুলছাত্রদের কল্যাণে কিছু করার জন্য তহবিল সংগ্রহের ভাবনাটাও তখনই স্ট্যানটনের মাথায় আসে। ষষ্ঠ শ্রেণিতে উঠেছে এমন ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখানোর এবং একটা স্থায়ী বৃত্তি চালু করার চিন্তা করেন স্ট্যানটন।
স্কুলটির শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শুরু হয় তাঁর এক লাখ ডলারের তহবিল সংগ্রহের অভিযান। জানুয়ারি ২২ তারিখে এই অনলাইনে এর প্রচারাভিযান শুরুর পর মাত্র আট দিনেই তহবিল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। প্রায় ৩৫ হাজার মানুষ এই তহবিলে চাঁদা দিয়েছে। এই তহবিল থেকে ছাত্রছাত্রীদের জন্য যে বৃত্তি চালু করা হচ্ছে, তার নাম হবে ‘ভিডাল স্কলারশিপ’ এবং ১৩ বছরের ভিডালই হবে এই বৃত্তির প্রথম গ্রহীতা।
স্কুলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর এই সহায়তাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে ফটোব্লগটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘আপনাদের সহায়তা একটা সুবিধাবঞ্চিত এলাকায় শিক্ষা বিস্তারে একদল শিক্ষাবিদ ও পণ্ডিতের সাফল্যের সংস্কৃতিকে দারুণভাবে উৎসাহিত করেছে।’

(1.হিউম্যানস অব নিউইয়র্ক ফটোব্লগকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেওয়া নিউইয়র্কের স্কুলছাত্র ভিডাল। ছবি: হিউম্যানস অব নিউইয়র্ক ডট কম

2.ব্রুকলিনের ব্রাউনসভিলে এলাকার মট হল ব্রিজেস একাডেমির অধ্যক্ষ নাদিয়া লোপেজ। ১৩ বছর বয়সী ভিডালের মতো আরও অনেক ছাত্রছাত্রীর কাছেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তিনি। ছবি: হিউম্যানস অব নিউইয়র্ক ডট কম

3.নিউইয়র্ক নগরে দেখা মেলা নানা মানুষের ছবি তুলে তাঁদের কথা কিংবা জীবনের গল্প তুলে ধরেন আলোকচিত্রী ব্রানডন স্ট্যানটন। একসময়ের এই ভবঘুরে পুরুষটি তাঁর নারী সঙ্গী সম্পর্কে বলছিলেন, ‘১৭ বছর আগে একটা পাহাড় থেকে নেমে আসার সময় মহাসড়কে আমাকে গাড়িতে তুলে নিয়েছিল সে। আর এক মিনিট পর পাহাড় থেকে নামলেই আমি এই জীবনে ওকে পেতাম না!’। ছবি: হিউম্যানস অব নিউইয়র্ক ডট কম)
হিউম্যানস অব নিউইয়র্ক ব্লগের ওয়েব ঠিকানা: www.humansofnewyork.com

প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV